কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাইসেন থেকে দেশ জুড়ে ‘খেত বাঁচাও অভিযান’-এর সূচনা করলেন

প্রকাশিত: 01 JUN 2026 3:38PM by PIB Kolkata

নয়াদিল্লি,  ১ জুন  ২০২৬

 

কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের রাইসেন জেলার রামাসিয়া গ্রাম থেকে দেশ জুড়ে ‘খেত বাঁচাও অভিযান’-এর সূচনা করলেন। কৃষকদের কাছে পৌঁছলো স্পষ্ট বার্তা যে যদি মাটিকে সুরক্ষিত রাখা যায়, তাহলে কৃষি বাঁচবে, কৃষকরা আরও শক্তিশালী হবেন এবং দেশ সমৃদ্ধ হবে। তিনি সার ব্যবহারের ভারসাম্য রক্ষা, মাটি পরীক্ষা, সয়েল হেল্থ কার্ড, প্রাকৃতিক চাষ, জল সংরক্ষণ এবং বিজ্ঞান ভিত্তিক কৃষি পদ্ধতি গ্রহণের আহ্বান জানান। 

এক মাস ব্যাপী অভিযানের সূচনা করে শ্রী চৌহান বলেন, পৃথিবী আমাদের মা, তার স্বাস্থ্য রক্ষা আমাদের সকলের দায়িত্ব। তিনি কৃষকদের কাছে যথেচ্ছ রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার এড়ানোর আবেদন জানান। তার বদলে বৈজ্ঞানিক পরীক্ষার ভিত্তিতে মাটির যে সারটি দরকার, সেটি ব্যবহার করার পরামর্শ দেন। 

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘খেত বাঁচাও অভিযান’ ধরিত্রী মা-কে সুরক্ষিত করার জাতীয় সংকল্প। এই অভিযানে কৃষি বিজ্ঞানী, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞগণ, কৃষি বিজ্ঞান কেন্দ্রের আধিকারিকরা, কৃষি দপ্তরের দল এবং জনপ্রতিনিধিরা সারা দেশের গ্রামে গ্রামে ঘুরে কৃষকদের মধ্যে সচেতনতা তৈরি করবেন। কৃষকদের মাটি পরীক্ষা, মাটির পুষ্টি, প্রাকৃতিক চাষ, আধুনিক বপন প্রযুক্তি, জল সংরক্ষণ এবং অত্যাধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে শিক্ষিত করে তোলা হবে।

তিনি বলেন, প্রত্যেক কৃষককে সয়েল হেল্থ কার্ড রাখতেই হবে যাতে জমির প্রকৃত প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করা যায়। এতে চাষের খরচ কমবে, উৎপাদনশীলতা বাড়বে এবং দীর্ঘমেয়াদের মাটির উর্বরতা বজায় থাকবে।

শ্রী চৌহান জানান, চাষকে আরও লাভজনক করে তোলা ভারত সরকারের অগ্রাধিকার। তিনি জানান, সয়াবিন, ধান এবং ডাল চাষের জন্য এক একটি অঞ্চলে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে। কৃষকদের প্রশিক্ষিত করা হবে উন্নত বীজ, আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত বপন পদ্ধতি বিষয়ে। কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলির সাহায্যে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালানো হবে। কেন্দ্রীয় মন্ত্রী এই অভিযানের সঙ্গে মহিলাদের ক্ষমতায়নকেও জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, মহিলাদের যুক্ত করতে হবে, কর্মসংস্থান, উপার্জন সম্পর্কিত কাজকর্ম এবং স্বনির্ভরতার সুযোগের সঙ্গে স্বনির্ভরগোষ্ঠীগুলির মাধ্যমে। যোগ্য মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে, আর্থিক সাহায্য দেওয়া হবে, ছোটখাটো সংস্থা শুরু করার সুযোগ দেওয়া হবে যাতে তাঁরা আত্মনির্ভর হতে পারেন এবং পরিবারের আয় বাড়াতে পারেন।

যুব সম্প্রদায়ের সম্পদকে শ্রী চৌহান বলেন, তাঁদের জন্য পথদিশা, দক্ষতা উন্নয়ন এবং প্রস্তুতির জন্য আরও বেশি করে সুযোগ দেওয়া হবে। গ্রামোন্নয়ন শুধুমাত্র রাস্তা-ঘাট, আবাসন এবং মৌলিক পরিকাঠামোতে সীমিত নয়, এর মধ্যে আছে কর্মসংস্থান সৃষ্টি, উপার্জন এবং আত্মনির্ভরতা।


শ্রী শিবরাজ সিং চৌহান বলেন, রামাসিয়া গ্রাম থেকে যে অভিযান শুরু হল, তা জনভাগিদারির মাধ্যমে বড় জন-আন্দোলনে পরিণত হবে। তিনি আর্ধিকারিকদের নিয়মিত গ্রাম পরিদর্শন করতে বলেন, কৃষকদের প্রযুক্তিগত সহায়তা দিতে বলেন এবং কৃষিকে বাঁচানোর কাজ যাতে প্রকৃতই হয়, সেটা দেখতে বলেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী একজন দূরদর্শী নেতা যিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক দূর পর্যন্ত ভাবতে পারেন এবং পরিকল্পনা করতে পারেন। তিনি বলেন, ধরিত্রী মা শুধুমাত্র বর্তমান প্রজন্মের নয় তা ভবিষ্যৎ প্রজন্মগুলির জন্য।।

তিনি আরও ঘোষণা করেন য়ে, এই অভিযানে ভেজাল সার এবং কীটনাশক সম্পর্কেও সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেওয়া হবে। সঠিক শস্য বেছে নিতে সাহায্য করা হবে, স্থানীয় আবহাওয়ার উপযোগী চাষের জন্য উপযুক্ত বীজ বেছে নিতে সাহায্য করা হবে। মৃত্তিকার স্বাস্থ্যের উন্নতি করতে পরিবেশ বান্ধব সার ব্যবহার সম্পর্কে তথ্য জানানো হয়। এই অভিযানের মাধ্যমে কেন্দ্র ও রাজ্যসরকাগুলির বিভিন্ন কর্মসূচির সুবিধা দেওয়া হবে কৃষকদের।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশাল সংখ্যায় কৃষকদের পাশাপাশি কৃষি বিজ্ঞানী, কৃষি বিজ্ঞান কেন্দ্র, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক আধিকারিকরা। এই উপলক্ষে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য নিউট্রিশন কিট দেওয়া হয়। 

 


SC/AP/NS


(রিলিজ আইডি: 2267558) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada