স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক
azadi ka amrit mahotsav

বিশ্ব তামাক বিরোধী দিবসের প্রাক্কালে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পূণ্য সলিলা শ্রীবাস্তব মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অ্যাপ্লিকেশনের পাইলট ভার্সনের সূচনা করেছেন

পোস্ট করার দিনক্ষণ: 29 MAY 2026 2:08PM by PIB Agartala
 

নয়াদিল্লি, ২৯ মে, ২০২৬

 

বিশ্ব তামাক বিরোধী দিবসের প্রাক্কালে আজ কর্তব্য ভবনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব শ্রীমতী পূণ্য সলিলা শ্রীবাস্তব মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অ্যাপ্লিকেশনের পাইলট ভার্সনের সূচনা করেছেন। তামাক এবং নিকোটিনের আসক্তির কারণে স্বাস্থ্য, সামাজিক, আর্থিক এবং পরিবেশগত বিভিন্ন সমস্যার থেকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারতের অঙ্গীকার এর মধ্য দিয়ে প্রতিফলিত হয়।

 

মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত অ্যাপ্লিকেশন (টোব্যাকো-ফ্রি এডুকেশনাল ইনস্টিটিউশন্স – টিওএফইআই) একটি ডিজিটাল ব্যবস্থাপনা, দেশের স্কুল এবং কলেজগুলিকে তামাকমুক্ত রাখার জন্য প্রয়োজনীয় নজরদারি এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে করা হবে। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী উদ্যোগকে সমর্থনের জন্য নজরদারি চালানো হবে। এছাড়াও, এ সংক্রান্ত বিভিন্ন ঘটনা জানানো এবং প্রয়োজনীয় নিয়ম মেনে চলার দিকটিও এর মধ্য দিয়ে নিশ্চিত হবে। পাইলট প্রকল্পে রাজস্থান, মেঘালয় এবং মহারাষ্ট্র – এই তিনটি রাজ্যে এই অ্যাপটি কার্যকর থাকবে।

 

মন্ত্রক তামাকজাত পণ্যের নমুনা সংগ্রহের বিষয়ে একটি মান্য পরিচালন পদ্ধতি প্রকাশ করেছে। শ্রীমতী শ্রীবাস্তব বলেন, এ বছরের এই দিনটির ভাবনা হল – ‘আবেদন মেনে চলা – নিকোটিন এবং তামাকের আসক্তির মোকাবিলা করা’। সচিব জানান, তামাক এবং নিকোটিনের ক্ষতিকারক প্রভাব থেকে তরুণ সম্প্রদায়কে রক্ষা করার প্রয়াসের আবহে এই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

শিক্ষা প্রতিষ্ঠানকে তামাকমুক্ত করে তোলার ক্ষেত্রে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে শ্রীমতী শ্রীবাস্তব বলেন, আগামী দিনে দেশের বিভিন্ন জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, আয়ুষ প্রতিষ্ঠান, জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিডি-র স্বাস্থ্যকেন্দ্রগুলিতে এই সমস্যার সমাধানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা হবে।

 

রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির যৌথ উদ্যোগে দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, সুশীল সমাজ এবং স্বাস্থ্যকর্মীরা মাদক নিয়ন্ত্রণ কর্মসূচি বাস্তবায়নে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। অনুষ্ঠানে ‘নো টোব্যাকো প্লেজ’ অর্থাৎ, তামাকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করা হয়। এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য নতুন দিল্লির ‘হৃদয়’-এর সহযোগিতায় স্কুলের ছাত্রছাত্রীরা একটি পুতুল নাটিকার আয়োজন করে। নো টোব্যাকো প্লেজটি দেখার জন্য কিউআর কোডটি স্ক্যান করুন।

 

এ সংক্রান্ত মান্য পরিচালন বিধি দেখার জন্য এই লিঙ্কটি ক্লিক করুন -

https://ntcp.mohfw.gov.in/assets/document/Guideline-manuals/Sample%20Collection%20and%20Management%20Draft%209.pdf

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2266707) ভিজিটরদের কাউন্টার : 6
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Tamil , Telugu , Malayalam