আয়ুষ
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠানের আয়োজন কলকাতায়
প্রকাশিত:
27 MAY 2026 11:25AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ মে ২০২৬
আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬-এর মূল অনুষ্ঠানের আয়োজন এবার হতে যাচ্ছে কলকাতায়, ২১ জুন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব আজ একথা জানিয়ে বলেন, এ বছরের যোগ দিবসের বিষয় প্রবীণদের সুস্বাস্থ্যের লক্ষ্যে যোগ। অর্থাৎ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক স্বাস্থ্যের প্রতিবিধানের লক্ষ্যে যোগের ভূমিকাকে এর মধ্যে দিয়ে তুলে ধরা।
এ বছরের আন্তর্জাতিক যোগ দিবসের ২৫ দিন বাকি থাকতে খাজুরাহতে ইউনেসকো ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পেল্স-এ আয়োজিত যোগ মহোৎসব ২০২৬ উপলক্ষে এই ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি মোরারজি দেশাই ন্যাশনাল ইন্সটিটিউট অফ যোগ এবং আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজন করা হয়। কয়েক হাজার যোগ অনুরাগী এই অনুষ্ঠানে যোগচর্চা করেন।
সমাবেশে শ্রী প্রতাপ রাও যাদব বলেন, ভারতের আন্তর্জাতিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক চেতনার ক্ষেত্র হিসেবে এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান আয়োজনের কেন্দ্র হিসেবে কলকাতাকে বেছে নেওয়া হয়েছে। প্রবীণদের সর্বাত্মক সুস্থতার প্রসারে যোগের গুরুত্বকে তুলে ধরাই এবারের লক্ষ্য। তিনি আরও বলেন, ভারতের প্রাচীন জ্ঞানের প্রতিনিধিত্ব করে যোগ। এছাড়াও রোগ প্রতিরোধক হিসেবে যোগ নির্ণায়ক ভূমিকা পালন করে। তিনি যোগকে দৈনন্দিন জীবনের অঙ্গ করে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি বিধান করতে আয়ুষ মন্ত্রক প্রত্যেক গ্রাম, প্রত্যেক গৃহ, বিদ্যালয়, কর্মক্ষেত্র সর্বত্র যোগকে ছড়িয়ে দিচ্ছে যাতে আরো বেশি সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করতে পারেন। তিনি আরও বলেন, যোগ এবং আয়ুষ আহারের মাধ্যমে সমতাপূর্ণ পুষ্টি এবং সর্বাত্মক কল্যাণে সুশৃঙ্খল জীবনধারার প্রসার ঘটানো হচ্ছে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী যোগ সঙ্গম পোর্টাল পুনরায় চালু করেছেন যাতে আন্তর্জাতিক যোগ দিবস, ২০২৬ উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশনে গতি সঞ্চার হয়। তিনি সেইসঙ্গে যোগ পোর্টালেরও সূচনা করেছেন যাতে রাজ্য জুড়ে এবং প্রতিষ্ঠানগত ক্ষেত্রে যোগের ক্ষেত্র বিস্তার লাভ করে। তিনি যোগ স্বাস্থ্য ও শারীরিক কল্যাণের বার্তাবাহক টি-শার্টের আনুষ্ঠানিক প্রকাশও করেছেন। যোগ ৩৬৫ অভিযানের অধীনে ১০০ দিনের নিখরচায় যোগ প্রশিক্ষণে ২ লক্ষেরও বেশি মানুষ অংশ নিয়েছেন এবং তাঁরা যোগ মিত্র শংসাপত্র্র পাচ্ছেন বলেও তিনি জানান।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেছেন, যোগ এবং খাজুরাহ ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অভিন্ন প্রতীক। দৈনন্দিন জীবনে যোগকে যুক্ত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা, কারিগরি এবং আয়ুষ মন্ত্রী ইন্দার সিং পারমার, রাজ্যের সংস্কৃতি পর্যটন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র ভাব সিং লোধি, খাজুরাহোর সাংসদ শ্রী বিষ্ণু দত্ত শর্মা সমাবেশে ভাষণ দেন। আয়ুষ মন্ত্রকের সচিব শ্রীমতী মোনালিসা দাস সারা বিশ্বকে যোগের সঙ্গে ঐক্যবদ্ধ করতে ১৪ জুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
SC/AB/NS…
(রিলিজ আইডি: 2265757)
ভিজিটরের কাউন্টার : 13