খনিমন্ত্রক
বেঙ্গালুরুর পর্যালোচনা বৈঠকে বকেয়া খনি ও অনুসন্ধান প্রকল্পগুলির কাজ দ্রুত করার জন্য সংস্থাগুলিকে নির্দেশ দিলেন জি কিষাণ রেড্ডি
প্রকাশিত:
25 MAY 2026 3:09PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৫ মে ২০২৬
কেন্দ্রীয় কয়লা এবং খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সোমবার মন্ত্রকের অধীন খনি ও অনুসন্ধান সংস্থাগুলিকে সব বকেয়া প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য এবং ভারতের খনিজ নিরাপত্তা এবং কৌশলগত উন্নয়নের লক্ষ্যকে জোরদার করতে লক্ষ্যস্থির করে কাজ করার নির্দেশ দিলেন।
বেঙ্গালুরুতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই), ন্যাশনাল ইন্সটিটিউট অফ রক মেকানিক্স (এনআইআরএম), ইন্ডিয়ান ব্যুরো অফ মাইনস (আইবিএম) এবং রিমোট সেন্সিং অ্যান্ড এরিয়াল সার্ভে (আরএসএএস) ডিভিশনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করতে গিয়ে মন্ত্রী বলেন, “সব সংস্থাকে বকেয়া প্রকল্পের কাজ দ্রুত করতে হবে এবং প্রত্যেকটি প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ভিত্তি প্রযুক্তি, স্বচ্ছতা এবং দক্ষতাকে নিশ্চিত করতে হবে। ভারতের মানুষ এবং ভারত সরকার আশা করে এই ক্ষেত্রের প্রত্যেকটি সংস্থার কাছ থেকে দ্রুত, দায়িত্বসম্পন্ন এবং দৃশ্যমান ফলাফল।”
বৈঠকে জোর দেওয়া হয় খনিজ অনুসন্ধানে গতি আনার ওপর, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সক্ষমতা জোরদার করার ওপর, সুস্থায়ী খনি কার্যের প্রসারে এবং বিকশিত ভারত ২০৪৭-এ জাতীয় লক্ষ্যের সঙ্গে প্রাতিষ্ঠানিক প্রয়াসের সাযুজ্য রাখার ওপর।
পর্যালোচনা বৈঠকে মন্ত্রী চলতি প্রকল্পগুলির, দেশ জুড়ে প্রযুক্তিগত উন্নতি এবং অনুসন্ধান কাজের বিশেষ করে বিরল শ্রেণীর খনিজ, রেয়ার আর্থ এলিমেন্টস (আরইই), লিথিয়াম, নিকেল, কোবাল্ট, টাংস্টেন, ভ্যানাডিয়াম এবং প্ল্যাটিনাম গ্রুপের উপাদানগুলির সমীক্ষা করেন।
আধিকারিকদের উদ্দেশে শ্রী জি কিষাণ রেড্ডি বলেন :
“মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে এবং দূরদর্শিতায় ভারত নিশ্চিতভাবে আত্মনির্ভর এবং আন্তর্জাতিক স্তরে প্রতিযোগীমুখী অর্থনীতি হয়ে উঠছে। ভারতের ভবিষ্যৎ বৃদ্ধি, শিল্পের প্রসার এবং কৌশলগত খনিজ নিরাপত্তা উপলব্ধ করতে খনি এবং অনুসন্ধান ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।”
তিনি এছাড়াও সবকটি সংস্থাকে সময় বেঁধে, ফলাফলের বিচার করে এবং আরও বেশি বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে সমন্বিত উপায়ে কাজ করার নির্দেশ দেন। ভারতের অনুসন্ধান পরিমণ্ডলকে শক্তিশালী করতে তিনি জোর দেন উন্নত প্রযুক্তি, তথ্যের সংহতি এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের গুরুত্বের ওপর।
তিনি বলেন, “খনিজ অনুসন্ধানের ভবিষ্যৎ নির্ভর করছে এআই, রিমোট সেন্সিং, ইন্টিগ্রেটেড জিও সায়েন্স অ্যানালিটিক্স এবং উন্নত অনুসন্ধান পদ্ধতি সহ প্রযুক্তি চালিত ব্যবস্থার ওপর। আমাদের সংস্থাগুলিকে নিশ্চিতভাবে এই রূপান্তরে নেতৃত্ব দিতে হবে যাতে আরও ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া যায় এবং সম্পদ নিশ্চিত হয়ে ওঠে।”
বেঙ্গালুরু সফরের অঙ্গ হিসেবে শ্রী রেড্ডি আর্ট অফ লিভিং ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল সেন্টার পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে কথা বলেন। তিনি গুরুকূল এবং প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন। সংস্থার মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, আধ্যাত্মিক সচেতনতা এবং ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের শিকড়ে অবস্থিত সামাজিক রূপান্তরের প্রয়াসের প্রশংসা করেন।
শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে দেখা করার এবং আশীর্বাদ নেওয়ার সুযোগ হয় মন্ত্রীর। এই সফর প্রসঙ্গে শ্রী জি কিষাণ রেড্ডি বলেন,
“বিকশিত ভারত ২০৪৭”-এর লক্ষ্যে ভারতের উন্নয়নের যাত্রা শুধুমাত্র অর্থনৈতিক অগ্রগতি এবং প্রযুক্তির উন্নতির দ্বারা চালিত হবে না, চালিত হবে আধ্যাত্মিক চেতনা, সাংস্কৃতিক মূল্যবোধ এবং সমাজের উদ্দেশ্যে যৌথ সেবার আদর্শের দ্বারাও।
SC/AP/NS…
(রিলিজ আইডি: 2264993)
ভিজিটরের কাউন্টার : 7