অর্থমন্ত্রক
azadi ka amrit mahotsav

পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রে ই-সিগারেটস চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে এক বড় অভিযানে ডিআরআই ১২০ কোটি টাকা মূল্যের ৩ লক্ষ ই-সিগারেট/ ভ্যাপ বাজেয়াপ্ত করেছে

প্রকাশিত: 21 MAY 2026 1:49PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২১  মে ২০২৬

 

নিষিদ্ধি নিকোটিন পণ্যের অবৈধ আমদানির বিরুদ্ধে এক বড় অভিযানে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজিন্স (ডিআরআই) গত কয়েকদিনে পশ্চিমবঙ্গ, দিল্লি, গুজরাট ও মহারাষ্ট্রের বিভিন্ন বন্দর, বিমানবন্দর ও আইসিডি-তে চালানো অভিযানে একটি বড় ধরণের ই-সিগারেট (ভ্যাপ) চোরাচালান চক্রের পর্দা ফাঁস করেছে। 

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিআরআই শুল্ক বিভাগের নজরদারি এড়াতে ভুলভাবে উল্লেখ করা কয়েকটি সন্দেহজনক আমদানি চালান শনাক্ত, ট্র্যাক এবং বাজেয়াপ্ত করেছে। বিস্তারিত তদন্তের ফলে বিভিন্ন ব্রান্ড, ফ্লেভার ও স্পেসিফিকেশনের প্রায় ৩ লক্ষ ই-সিগারেট (ভ্যাপ) বাজেয়াপ্ত করা হয়েছে। এরমূল্য ১২০ কোটি টাকারও বেশি।

এই নিষিদ্ধ ই-সিগারেটগুলি চীন থেকে আমদানি করা হয়। এগুলো আসবাবপত্র ও চেয়ারের ধাতব অংশের মতো জিনিসের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।

জনস্বাস্থ্যের স্বার্থে এবং জনসাধারণের ক্ষতি রোধ করতে জারি করা ‘ইলেকট্রনিক সিগারেট প্রতিরোধ (উৎপাদন, প্রস্তুতকরণ, আমদানি, রপ্তানি, পরিবহন, বিক্রয় , বিতরণ, সংরক্ষণ এবং বিজ্ঞাপন) আইন, ২০১৯’-এর আওতায় ভারতে ইলেকট্রনিক সিগারেট এবং সমস্ত ইলেকট্রনিক নিকোটিন সরবরাহ ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে ।

 


SC/ PM /CS


(রিলিজ আইডি: 2263749) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Punjabi