সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ২২ মে ২০২৬ তারিখে 'একটি সুচারুভাবে কার্যকর সেবা অর্থনীতি তৈরি' শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করবে

প্রকাশিত: 21 MAY 2026 12:23PM by PIB Kolkata

নতুন দিল্লি  ২১  মে ২০২৬

 

সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের আওতাধীন সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগ, ২০২৬ সালের ২২শে মে সকাল ১০-টায় “একটি সুচারুভাবে কার্যকর সেবা অর্থনীতি তৈরি” শীর্ষক একটি ভার্চুয়াল কর্মসূচির আয়োজন করবে।

যুগ্ম সচিব (প্রবীণ নাগরিক)-এর স্বাগত ভাষণের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। এরপর সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন বিভাগের সচিব শ্রী সুধাংশ পন্ত বক্তব্য রাখবেন।

দুই সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা এবং  শ্রী রামদাস অটওয়ালেও ভাষণ দেবেন।

এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমারের দ্বারা প্রবীণ নাগরিকদের জন্য ‘জীবন’ অ্যাপ এবং পরিচর্যাকারী ড্যাশবোর্ডের উদ্বোধন । ডঃ বীরেন্দ্র কুমারই অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন। তিনি প্রবীণ নাগরিকদের জন্য পরিচর্যা ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে মন্ত্রকের গৃহীত উদ্যোগগুলির রূপরেখা তুলে ধরবেন।

এই কর্মসূচিতে কর্ণাটক ও কেরালা রাজ্য থেকে সেবা অর্থনীতির সেরা অনুশীলনগুলির উপর উপস্থাপনাও থাকবে। এই অনুষ্ঠানে বিশেষ আলোচনার জন্য চারটি বিষয়ভিত্তিক ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। অংশগ্রহণকারীরা নির্ধারিত ভার্চুয়াল আলোচনা কক্ষে যোগ দেবেন। মডারেটর, প্যানেলিস্ট এবং বিশিষ্ট বক্তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল নীতিগত বিষয়, বাস্তবায়নের ঘাটতি, আগামী উদ্যোগ, সেরা অনুশীলন এবং কার্যকর সুপারিশ নিয়ে আলোচনা করবেন।

এই উদ্যোগটির লক্ষ্য হলো ভারতের ক্রমবর্ধমান প্রবীণ জনগোষ্ঠীর চাহিদা মেটাতে প্রযুক্তি ও সম্প্রদায়ের অংশগ্রহণকে কাজে লাগিয়ে সেবা পরিষেবার জন্য একটি ব্যাপক কাঠামো তৈরি করা।

 

SC/ PM /CS…


(রিলিজ আইডি: 2263691) ভিজিটরের কাউন্টার : 1
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada