বিজ্ঞানওপ্রযুক্তিমন্ত্রক
নতুন দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত- নরওয়ে কৌশলগত বিজ্ঞান ও উদ্ভাবনী অংশীদারিত্ব গভীরতর হল
প্রকাশিত:
19 MAY 2026 12:20PM by PIB Kolkata
নতুন দিল্লি ১৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের সময় বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন ও সুস্থিত উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা নিবিড়তর করার লক্ষ্যে অসলোয় গত ১৮ মে ভারত সরকারের বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা দপ্তরের অধীন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ- সিএসআইআর এবং নরওয়ের প্রথম সারির গবেষণা, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠানগুলির মধ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিএসআইআর-এর পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের মহানির্দেশক ডঃ এন কালাইসেলভি। এই চুক্তির আওতায় যৌথ কর্মশালার আয়োজন করা হবে, যৌথ গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হবে। দু-দেশের বিজ্ঞানী ও গবেষকরা একে অপরের দেশে যাবেন। জলবায়ু, দূষণমুক্ত শক্তি, সমুদ্র ও স্বাস্থ্য বিষয়ক সুনির্দিষ্ট কর্মসূচি হাতে নিয়ে তার সময়ভিত্তিক পর্যালোচনা করা হবে।
সিএসআইআর তিন বছরের জন্য নরওয়ের প্রথম সারির স্বাধীন গবেষণা সংস্থা স্টিফটেলসেন এসআইএনটিইএফ-র সঙ্গে একটি সহযোগিতামূলক চুক্তিতেও স্বাক্ষর করেছে। এর মূল লক্ষ্য হল জৈব ভিত্তিক প্রক্রিয়া ও উপকরণ, উদ্ভাবন কেন্দ্র, অফশোর উইণ্ড ও হাইব্রিড সিস্টেম সহ সমুদ্র শক্তি, কার্বন শোষন, সঞ্চয় ও ব্যবহার এবং বর্জ্যের সদ্বব্যবহারের মতো ক্ষেত্রগুলিতে যৌথ গবেষণা ও উদ্ভাবন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া।
সমুদ্র শক্তি এবং অফশোর বায়ু শক্তি নিয়ে সিএসআইআর এবং সিন্টেফ প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি প্রকল্প নির্দিষ্ট সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সিএসআইআর, এসিএসআইআ্রর এবং নরওয়েজিয়ান ইউনিভারসিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে “দূষণমুক্ত পরিবর্তনের জন্য বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনগত সহযোগিতা” শীর্ষক একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে।
ভারতের বৃহৎ পরিকাঠামো প্রকল্পগুলির ভূ-বিজ্ঞান ভিত্তিক সমাধানের লক্ষ্যে বৈজ্ঞানীক ও ব্যবসায়িক সহযোগিতা জোরদার করতে সিএসআইআর- এনজিআরআই, নরওয়ের এমারেল্ড জিও মডেলিং-এর সঙ্গে ৫ বছরের একটি সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে।
এই চুক্তিগুলি বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনে ভারত এবং নরওয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হয়ে থাকবে।
SC/SD/CS…
(রিলিজ আইডি: 2262798)
ভিজিটরের কাউন্টার : 5