কেন্দ্রীয়মন্ত্রিসভা
দীর্ঘমেয়াদি লাইসেন্সের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্বে নাগপুর আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন ও আধুনিকীকরণের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা
প্রকাশিত:
13 MAY 2026 3:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৩ মে, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এয়ারপোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এমআইএল-কে দেওয়া জমির ইজারার মেয়াদ ৬.৮.২০৩৯-এর পরেও বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এরফলে এমআইএল বাণিজ্যিক কার্যক্রম শুরুর তারিখ থেকে ৩০ বছরের জন্য জিএমআর নাগপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে নাগপুর বিমানবন্দরের লাইসেন্স দিতে পারবে।
মাল্টিমোডাল ইন্টারন্যাশনাল কার্গো হাব অ্যান্ড এয়ারপোর্ট অ্যাট নাগপুর – মিহান প্রকল্পের আওতায় নাগপুর বিমানবন্দরের আঞ্চলিক বিমান চলাচল কেন্দ্র হয়ে ওঠার যাত্রাপথে এ এক বড় মাইলফলক।
২০০৯ সালে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এবং মহারাষ্ট্র এয়ারপোর্ট ডেভলপমেন্ট কোম্পানি লিমিটেড মিলে একটি যৌথ উদ্যোগ কোম্পানি হিসেবে এমআইএল গঠন করে। ২০০৯ সালে বিমানবন্দরের সম্পদ এমআইএল-এর কাছে হ্স্তান্তর করা হয়। পরবর্তীকালে বিমানবন্দরের জমি ৬.৮.২০৩৯ পর্যন্ত এমআইএলকে ইজারা দেওয়া হয়।
২০১৬ সালে এমআইএল বিশ্বজনীন দরপত্র আহ্বান করে। জিএমআর এয়ারপোর্টস লিমিটেড এর সর্বোচ্চ দরদাতা হয়। কিন্তু ২০২০ সালের মার্চ মাসে এমআইএল দরপত্র প্রক্রিয়াটি বাতিল করে দেয়। জিএমআর এর বিরুদ্ধে বোম্বে হাইকোর্টে আবেদন জানিয়ে জেতে। পরবর্তীকালে সুপ্রিমকোর্টও জিএমআর-এর পক্ষে রায় দেয়। ২০২৪ সালের ৮ অক্টোবর এমআইএল-এর সঙ্গে জিএমআর-এর চুক্তি স্বাক্ষরিত হয়।
জমি ইজারার মেয়াদ বাড়ায় এখন বিমানবন্দর হস্তান্তরের পথ প্রশস্ত হবে। এটি নাগপুর বিমানবন্দরের বিকাশ ও পরিকাঠামোগত অগ্রগতির এক নতুন যুগের সূচনা করবে।
SC / SD /AG
(রিলিজ আইডি: 2260791)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam