উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
নতুন দিল্লির এইমস্ - এ ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতির ভাষণ
প্রকাশিত:
12 MAY 2026 6:18PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান ভারত মণ্ডপমে আজ এইমস নতুন দিল্লির ৫১তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে এইমস-এর গুরুত্বপূর্ণ অবদানকে তুলে ধরে উপ-রাষ্ট্রপতি বলেন, চিকিৎসায় উদ্ভাবন এবং স্বাস্থ্য পরিষেবার উৎকর্ষতায় এই প্রতিষ্ঠান দেশের চালিকাশক্তি। রোগীর শুশ্রুষা এবং আধুনিক চিকিৎসার সমন্বয়ে উচ্চমান বজায় রেখে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী চিকিৎসার সুযোগ করে দিচ্ছে। কোভিড অতিমারীর সময়ে স্থিতিস্থাপকতা বজায় রাখা থেকে শুরু করে গ্রামীণ মানুষের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ‘এইমস্ ব্র্যান্ড’ দেশজুড়ে তথা দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বাস ও সংহতির সমার্থক হয়ে উঠেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং এইমস - এর প্রেসিডেন্ট শ্রী জগৎ প্রকাশ নাড্ডা সহ এইমস - এর অধিকর্তা এবং ফ্যাকাল্টি সদস্যদের কাছে চিকিৎসার গুণগতমানের সঙ্গে কোনোরকম সমঝোতা না করে বিপুল পরিমাণ মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার দক্ষতার প্রশংসা করেন। তিনি বলেন, বিশ্বজুড়ে নানা প্রথমসারির প্রতিষ্ঠানে এইমস - এর প্রাক্তনীরা আসন অলঙ্কৃত করে আছেন।
এ বছরের শুরুতে আন্টার্টিকায় রিমোর্ট রোবোটিক আল্ট্রা সাউন্ড পরিচালনায় এইমস - এর সাফল্যের কথা উল্লেখ করে উপ-রাষ্ট্রপতি বলেন, এ থেকে প্রমাণিত হয় যে, ভারতের চিকিৎসাগত উৎকর্ষে ভৌগোলিক সীমা কোনও বাধা নয়। চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম মেধার ব্যবহারে ইন্দো-ফ্রেঞ্চ সেন্টার সহ আন্তর্জাতিক সহযোগিতার উল্লেখ করে এই প্রতিষ্ঠানের ব্যাপকতার দিক তুলে ধরেন তিনি।
উপ-রাষ্ট্রপতি বলেন, এইমস - এর ফ্যাকাল্টি সদস্যদের অনেকেই পদ্ম পুরস্কার প্রাপ্ত। এই তালিকায় ২ জন পদ্মবিভূষণ, ১৫ জন পদ্মভূষণ এবং ৫১ জন পদ্মশ্রী রয়েছেন। স্নাতক ছাত্রদের উদ্দেশে উপ-রাষ্ট্রপতি বলেন, ভারতীয় স্বাস্থ্য পরিষেবায় ‘এক দেশ, এক স্বাস্থ্য’ – এই দিশা সুসমন্বিত ভবিষ্যৎ-বান্ধব স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলছে। তরুণ চিকিৎসক, বৈজ্ঞানিক ও স্বাস্থ্য ক্ষেত্রে পেশাদারদের সহমর্মিতা, উদ্ভাবনী মানসিকতা এবং স্বাস্থ্য ক্ষেত্রে জনবিশ্বাস এর প্রসার ঘটাতে সক্ষম বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং নতুন দিল্লি এইমস- এর প্রেসিডেন্ট শ্রী জগৎ প্রসাদ নাড্ডা, প্রতিষ্ঠানের অধিকর্তা অধ্যাপক নিখিল ট্যান্ডন, প্রতিষ্ঠানের ডিন, অধ্যাপক রাধিকা ট্যান্ডন প্রমুখ।
SC/AB/SB…
(রিলিজ আইডি: 2260556)
ভিজিটরের কাউন্টার : 5