রাষ্ট্রপতিরসচিবালয়
জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার ২০২৬ প্রদান করলেন রাষ্ট্রপতি
প্রকাশিত:
12 MAY 2026 12:58PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১২ মে , ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার প্রদান করেছেন।
রাষ্ট্রপতি বলেন, গভীর সহানুভূতি ও অবিচল নিষ্ঠার সঙ্গে যেসব নার্সিং কর্মী ও স্বাস্থ্য পেশাদার জাতির সেবা করে চলেছেন, আজকের এই উপলক্ষ্য তাঁদের অমূল্য অবদানের প্রতি শ্রদ্ধাঞ্জলি। নার্সিং কর্মীরা প্রায়শই কঠিনতম পরিস্থিতিতেও সেবার সর্বোচ্চমানের দৃষ্টান্ত স্থাপন করেন। পুরস্কার প্রাপকদের কর্তব্য, সেবা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসাকরেন তিনি।
উল্লেখ্য, নার্সিং কর্মীদের সামাজিক সেবা ও অবদানের স্বীকৃতিস্বরূপ ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক ১৯৭৩ সালে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গল পুরস্কার প্রবর্তন করে।
SC/SD /SG
(রিলিজ আইডি: 2260239)
ভিজিটরের কাউন্টার : 22
এই রিলিজটি পড়তে পারেন:
Telugu
,
Kannada
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Malayalam