প্রতিরক্ষামন্ত্রক
নতুন দিল্লিতে ভারতের প্রথম আন্তর্জাতিক চক্ষু-রোগ চিকিৎসা-বিজ্ঞান সংক্রান্ত গবেষণা সম্মেলনের উদ্বোধন করবেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী
প্রকাশিত:
08 MAY 2026 1:46PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৮ মে, ২০২৬
নতুন দিল্লির সেনা হাসপাতালের চক্ষু-রোগ চিকিৎসা বিভাগ, অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটির সঙ্গে যৌথভাবে প্রথম আন্তর্জাতিক চক্ষু-রোগ চিকিৎসা-বিজ্ঞান সংক্রান্ত গবেষণা সম্মেলনের আয়োজন করতে চলেছে। দিল্লি ক্যান্টনমেন্টে মানেকশ সেন্টারে ৯ ও ১০ মে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রী সঞ্জয় শেঠ সম্মেলনের উদ্বোধন করবেন। অল ইন্ডিয়া অপথ্যালমোলজিক্যাল সোসাইটি – আর্মর্ড ফোর্সেস অপথ্যালমোলজি আপডেট শীর্ষক এই শিক্ষামূলক সম্মেলনে তিন বাহিনীর প্রধান ছাড়াও প্রতিরক্ষা সচিব উপস্থিত থাকবেন।
দেশের ২০০ জন বিশিষ্ট চক্ষু-রোগ চিকিৎসক এই সম্মেলনে যোগ দেবেন। নতুন দিল্লির এইমস, চণ্ডীগড়ের পিজিআই, হায়দরাবাদের এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট, চেন্নাইয়ের শঙ্কর নেত্রালয় এবং অরবিন্দ আই কেয়ার সিস্টেম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকরা সম্মেলনে অংশ নেবেন। ব্রিটেনের নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হরমিন্দর সিং দুয়া এবং সিঙ্গাপুরে ট্যান টক সেন হাসপাতালের ডঃ কোলিন সিয়াং হুই টাং সহ বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন।
SC/CB/DM....
(রিলিজ আইডি: 2259040)
ভিজিটরের কাউন্টার : 8