স্বাস্থ্যওপরিবারকল্যাণমন্ত্রক
মাতৃত্বকালীন এং শিশু স্বাস্থ্য পরিষেবাকে জোরদার করতে সেরা ব্যবস্থা শীর্ষক জাতীয় শিখর সম্মেলনে জননী প্ল্যাটফর্মের সূচনা করলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
প্রকাশিত:
07 MAY 2026 12:14PM by PIB Kolkata
নয়াদিল্লি, ৭ মে, ২০২৬
দেশে মাতৃত্বকালীন এবং শিশু স্বাস্থ্য সুরক্ষা পরিষেবা জোরদার করতে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক সম্প্রতি অনুষ্ঠিত ইনোভেশন অ্যান্ড ইনক্লুসিভিটি- বেস্ট প্র্যাকটিসেস শেপিং ইন্ডিয়াজ হেলথ ফিউচার শীর্ষক জাতীয় সম্মেলনে জেএএনএএনআই (জার্নি অফ অ্যান্টিন্যাটাল, ন্যাটাল অ্যান্ড নিও ন্যাটাল ইন্টিগ্রেটেড কেয়ার) জননীর সূচনা করেছে।
জননী একটি পরিষেবা সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম যার লক্ষ্য, গর্ভ ধারণের বয়সে মহিলাদের ডিজিটাল হেলথ রেকর্ড তৈরি করা এবং তদারকি করা। চলতি আরসিএইচ পোর্টালটির উন্নত সংস্করণ হিসেবে তৈরি এই প্ল্যাটফর্মটি লংগিচিউডিনাল হেলথ রেকর্ড তৈরি করেছে।
প্ল্যাটফর্মটির লক্ষ্য, মাতৃত্বকালীন এবং শিশু স্বাস্থ্য পরিষেবার ওপর নজর রাখা। প্রসব পূর্ববর্তী স্বাস্থ্য পরিষেবা, প্রসবের জন্য প্রস্তুতি, প্রসব, প্রসব পরবর্তী যত্ন, নবজাতের যত্ন, বাড়িতে নবজাত এবং শিশুর সেবা ও পরিবার পরিকল্পনা সবকিছু আছে এর আওতায়। জননীর একটি মুখ্য বৈশিষ্ট্য কিউআর বিশিষ্ট ডিজিটাল মাদার অ্যান্ড চাইল্ড হেলথ (এমসিএইচ) কার্ড। এছাড়াও প্ল্যাটফর্মের মাধ্যমে ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার জন্য স্বয়ংক্রিয় সতর্ক করার ব্যবস্থা, অবেক্ষণ পর্যালোচনার জন্য রিয়েল টাইম ড্যাশবোর্ড এবং ডিউলিস্ট জেনারেশন-এর সুবিধা পাওয়া যায়।
ইউ-উইন এবং পোষণের মতো জাতীয় প্ল্যাটফর্মের সঙ্গে সংহতি রাখার উপযোগী করে জননীর নকশা করা হয়েছে। ফলে, সুষ্ঠুভাবে তথ্য আদান-প্রদান করা যায় বিভিন্ন কর্মসূচির মধ্যে উন্নত সংহতি রক্ষা করা যায় এবং বিভিন্ন ক্ষেত্রের সুবিধা প্রাপকদের সার্বিক তত্ত্বাবধান করা যায়। এবিএইচএ, আধার (ওটিপি এবং বায়োমেট্রিক) এবং মোবাইল নম্বরের মাধ্যমে সুবিধা প্রাপকরা নাম নথিভুক্ত করতে পারে। এছাড়াও ওয়েব ও মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে স্ব-নথিভুক্তির সুবিধা আছে।
এপর্যন্ত জননীতে ১.৩৪ কোটি সুবিধা প্রাপক নাম নথিভুক্ত করেছেন, ৩০ লক্ষের বেশি গর্ভবতী মহিলা নাম নথিভুক্ত করেছেন। ৩০ লক্ষের বেশি এমসিএইচ কার্ড তৈরি হয়েছে এবং ১ লক্ষের বেশি বায়োমেট্রিক যাচাই হয়েছে।
SC / AP /AG...
(রিলিজ আইডি: 2258723)
ভিজিটরের কাউন্টার : 6