নির্বাচনকমিশন
বিধানসভা ও উপ-নির্বাচনসমূহ ২০২৬
প্রকাশিত:
06 MAY 2026 4:42PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ মে, ২০২৬
ভারতের নির্বাচন কমিশনের বৃহৎ তথ্য প্রযুক্তি মঞ্চ ইসিআইনেট বিধানসভা নির্বাচন ও উপ-নির্বাচনগুলিতে নির্ণায়ক ভূমিকা পালন করেছে। সময় ধরে নজরদারি, দ্রুত রিপোর্টিং এবং নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
২০২৬ – এ চালু হওয়ার পর থেকে ইসিআইনেট অ্যাপ – এর উত্তরোত্তর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত ১০ কোটিরও বেশি ডাউন লোড হয়েছে। ইসিআইনেট – এর বেটা ভার্সন ২০২৫ – এর নভেম্বরে বিহার নির্বাচনে ব্যবহার করা হয়েছিল। ভোট গ্রহণের দিনগুলিতে অর্থাৎ ৯, ২৩ ও ২৯ তারিখ ইসিআইনেট রেকর্ড সংখ্যক ৯৮.৩ কোটিরও বেশি ব্যবহার হয়েছে। ৪ মে অর্থাৎ গণনার দিন ইসিআইনেট – এ প্রতি মিনিটে ব্যবহার ৩ কোটি।
ইসিআইনেট সাইবার সুরক্ষা প্রটোকলের মাধ্যমে ভোট গণনার দিন দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে থেকেও ৬৮ লক্ষ বিদ্বেষপূর্ণ আক্রমণকে প্রতিহত করেছে যা নির্বাচনী ফলাফল এবং নির্বাচন প্রক্রিয়ায় বিভ্রান্তি সৃষ্টিতে ব্যবহৃত হয়েছিল।
ভোট গণনা কেন্দ্রগুলির নিরাপত্তা বিধানের দিকে তাকিয়ে নতুন কিউআর কোড-ভিত্তিক ফটো পরিচিতি কার্ডে এবারই প্রথমবার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট গণনার দিন এই ইসিআইনেট – এর মাধ্যমে ব্যবহৃত হয়।
ভোট গণনার দিন ৩.২ লক্ষেরও বেশি কিউআর কোড তৈরি হয়, যাতে কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিরা ভোট গণনা কেন্দ্রে প্রবেশের অনুমতি পান। এর মাধ্যমে ভোট গণনা কেন্দ্রে অনুমোদিত ব্যক্তিদের প্রবেশ রোধ করা সম্ভব হয়।
SC/AB/SB
(রিলিজ আইডি: 2258459)
ভিজিটরের কাউন্টার : 5