নির্বাচনকমিশন
azadi ka amrit mahotsav

স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটগ্রহণের রেকর্ড পশ্চিমবঙ্গে দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ ৯১.৬৬%

প্রকাশিত: 29 APR 2026 8:35PM by PIB Kolkata

নতুন দিল্লী, ২৯ এপ্রিল ২০২৬

 

১. পশ্চিমবঙ্গ বিধানসভা সাধারণ নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ আজ সকাল ৭:০০টা থেকে শুরু হয়।

২. রাত ৭:৪৫টা পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৯১.৬৬%। প্রথম পর্যায়ে এই হার ছিল ৯৩.১৯%। দুই পর্যায় মিলিয়ে মোট ভোটগ্রহণের হার ৯২.৪৭%। এর আগে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটগ্রহণ ছিল ৮৪.৭২% (২০১১ সালের বিধানসভা নির্বাচন)। বিভিন্ন বছরের ভোটগ্রহণের বিস্তারিত তথ্য সংযুক্ত করা হয়েছে।

৩. পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (দ্বিতীয় পর্যায়)-এ লিঙ্গভিত্তিক ভোটগ্রহণের হার নিম্নরূপঃ

পুরুষ: ৯১.০৭%

মহিলা: ৯২.২৮%

তৃতীয় লিঙ্গ: ৯১.২৮%

মোট: ৯১.৬৬%

এই তথ্য PRO-দের দ্বারা ECINET-এ আপলোড করা তথ্য অনুযায়ী। পশ্চিমবঙ্গের ৫,৩৪৩টি ভোটকেন্দ্রের তথ্য এখনও আপডেট হওয়া বাকি।

+এই তথ্য অস্থায়ী; এতে সার্ভিস ভোটার ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়। চূড়ান্ত তথ্য ECINET-এর মাধ্যমে ইনডেক্স কার্ডে প্রকাশ করা হবে।

৪. প্রধান নির্বাচন কমিশনার শ্রী জ্ঞানেশ কুমার, নির্বাচন কমিশনার ড. এস. এস. সান্ধু এবং ড. বিবেক জোশি পশ্চিমবঙ্গের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। সমস্ত ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিং নিশ্চিত করা হয়েছিল।

৫. দুই পর্যায়ে জেলার সংখ্যা, বিধানসভা কেন্দ্র, ভোটার সংখ্যা, প্রার্থী, ভোটকেন্দ্র, কর্মী ও এজেন্টদের বিবরণ নিম্নরূপঃ

মোট (দুই পর্যায়):

জেলা: ২৪

বিধানসভা কেন্দ্র: ২৯৪

মোট ভোটার: ৬.৮১ কোটি

প্রার্থী: ২,৯২৬

ভোটকেন্দ্র: ৮৫,৩৭৭

ভোটগ্রহণ কর্মী: ৪,২৬,৮৮৫

পোলিং এজেন্ট: ৩,৩৫,৪৯৩

মোট ভোটের হার: ৯২.৪৭%

এই তথ্য PRO-দের দ্বারা ECINET-এ আপলোড করা তথ্য অনুযায়ী; দ্বিতীয় পর্যায়ে ৫,৩৪৩টি ভোটকেন্দ্রের তথ্য এখনও আপডেট হয়নি।

+এই তথ্য অস্থায়ী এবং এতে সার্ভিস ভোটার ও পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত নয়।

৬. নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, প্রেসাইডিং অফিসাররা ভোটগ্রহণ শেষ হওয়ার পর ভোটকেন্দ্র ত্যাগ করার আগে ECINET-এ ভোটের শতাংশ আপডেট করেন, ফলে তথ্য আপডেটে বিলম্ব খুবই কম হয়েছে।

৭. এই নির্বাচনে ভোটারবান্ধব একাধিক নতুন উদ্যোগ নেওয়া হয়, যেমন— EVM ব্যালট পেপারে প্রার্থীদের সহজে চেনার জন্য রঙিন ছবি, মোবাইল ডিপোজিট ফ্যাসিলিটি (MDF), সহজপাঠ্য নতুন ভোটার তথ্য স্লিপ (VIS), এবং প্রতি ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১,২০০ জন ভোটারের সীমা নির্ধারণ।

৮. বিশেষভাবে সক্ষম (PwD) ভোটারদের সহায়তার জন্য ভোটকেন্দ্রে হুইলচেয়ার ও স্বেচ্ছাসেবক রাখা হয়। তাঁদের ভোটকেন্দ্রে পৌঁছাতে পরিবহন ব্যবস্থাও করা হয়েছিল।

৯. জেলা ও বিধানসভা কেন্দ্রভিত্তিক আনুমানিক ভোটগ্রহণের তথ্য ECINET অ্যাপ-এ পাওয়া যাবে।

 

SC...


(রিলিজ আইডি: 2256777) ভিজিটরের কাউন্টার : 12
এই রিলিজটি পড়তে পারেন: Tamil , English , हिन्दी , Marathi , Gujarati