সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার জানিয়েছেন নির্দিষ্ট কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায় এবং সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ

প্রকাশিত: 24 APR 2026 10:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৪ এপ্রিল, ২০২৬


তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, প্রবীণ নাগরিক, মদ্যপানে আসক্ত হওয়ার ফলে নানা সমস্যায় দীর্ণ নাগরিক, তৃতীয় লিঙ্গের নাগরিকরা, ভিক্ষাজীবি, যাযাবর সম্প্রদায়, সাফাই কর্মী এবং আর্থিকভাবে পিছিয়ে পড়াদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প রয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তর এই প্রকল্পগুলি বাস্তবায়ন করে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ বীরেন্দ্র কুমার জানিয়েছেন এই সব নির্দিষ্ট কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে সামাজিক ন্যায় এবং সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। 
দপ্তর তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের শিক্ষার মাধ্যমে মানোন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত করছে। ২০২৫-২৬ অর্থবর্ষে  ৭৫ লক্ষের বেশী তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য ₹ ৭,৯৮১ কোটি ৪৭ লক্ষ বিতরণ করা হয়েছে।  
তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় প্রাক মাধ্যমিক বৃত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২১ শতাংশ। মাধ্যমিক পরবর্তী বৃত্তির ক্ষেত্রে বৃদ্ধির এই হার ১১.২৩ শতাংশ। ‘শ্রেষ্ঠ’ প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে ১৬%। 

 


SC/CB /SG


(রিলিজ আইডি: 2255216) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Gujarati , Telugu