প্রধানমন্ত্রীরদপ্তর
জনপ্রতিনিধিত্বের সারকথা তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
24 APR 2026 10:20AM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৪ এপ্রিল ২০২৬
জনপ্রতিনিধিত্বের সারকথা তুলে ধরে একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।
এক্স সমাজমাধ্যমে সংস্কৃত সুভাষিতমটি তুলে ধরে প্রধানমন্ত্রী লিখেছেন :
“পঞ্চায়েতী রাজ উপলক্ষে দেশের সব জনপ্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন। জনসেবার সঙ্গে রাষ্ট্রসেবায় আপনাদের আত্মনিবেদন সকলকে অনুপ্রাণিত করে।
प्रजासुखे सुखं राज्ञः प्रजानां च हिते हितम्।
नात्मप्रियं प्रियं राज्ञः प्रजानां तु प्रियं प्रियम्॥”
এই সুভাষিতমটির অর্থ হল, জনসাধারণের আনন্দেই জনপ্রতিনিধির আনন্দ। জনকল্যাণেই তাঁর কল্যাণ। জনপ্রতিনিধির কোনও ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। জনসাধারণের যা পছন্দ, তাই তাঁর পছন্দ।
SC/AB/NS
(রিলিজ আইডি: 2255214)
ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam