প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

কৃষি এবং কৃষকদের গুরুত্ব সম্পর্কিত একটি সংস্কৃত সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 20 APR 2026 8:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ এপ্রিল, ২০২৬ 

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন, কৃষিই আমাদের সমৃদ্ধির ভিত্তি এবং কৃষক ভাই-বোনেরাই হলেন জাতির অন্নদাতা। তিনি বলেন, তাঁদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাই দেশের অগ্রগতি সুনিশ্চিত করে।

এই সংস্কৃত সুভাষিতম প্রধানমন্ত্রী ভাগ করে নিয়েছেন -


“कृषिर्धन्या कृषिर्मेध्या जन्तूनां जीवनं कृषिः।

अन्नदः सर्वदश्चैव तस्माच्छ्रेष्ठतरो हि सः॥”


সুভাষিতমটি এই বার্তা দেয় যে, কৃষিকাজ সম্পদের উৎস, বুদ্ধিকে পরিশীলিত করে এবং সমগ্র জীবজগতের মূল ভিত্তি। যে কৃষক ফসল ফলান এবং বিশ্ববাসীকে শস্যের জোগান দেন, তিনি প্রকৃত অর্থে সকলের জন্য সবকিছুরই পরম জোগানদাতা। কারণ, অন্ন ছাড়া অন্য কোনওরকম দান বা পার্থিব সম্পদেরই কোনও সার্থকতা থাকে না। তাই, যে কৃষক কৃষিকাজে নিয়োজিত থাকেন, তিনিই সকলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক বরণীয়।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেছেন, 


“कृषि हमारी समृद्धि की आधारशिला है और हमारे किसान भाई-बहन देश के अन्नदाता। इनका परिश्रम और समर्पण ही राष्ट्र की प्रगति को सुनिश्चित करता है।

कृषिर्धन्या कृषिर्मेध्या जन्तूनां जीवनं कृषिः।

अन्नदः सर्वदश्चैव तस्माच्छ्रेष्ठतरो हि सः॥”

 

SC/MP/SB


(রিলিজ আইডি: 2253684) ভিজিটরের কাউন্টার : 4