প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

মহিলাদের ক্ষমতায়নের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন

প্রকাশিত: 16 APR 2026 9:53AM by PIB Kolkata

নয়াদিল্লি: ১৬ এপ্রিল ২০২৬

 

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বলেছেন সংসদের বিশেষ অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। এই অধিবেশনে দেশ মহিলাদের ক্ষমতায়নের জন্য ঐতিহাসিক এক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। তিনি বলেন, মা ও বোনেদের সম্মান জানানোর অর্থ দেশকে সম্মান জানানো – এই ভাবনায় দেশ এক সঙ্কল্পকে বাস্তবায়নের পথে অবিচলভাবে এগিয়ে চলেছে। 

প্রধানমন্ত্রী সংস্কৃত ভাষার একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন – 
“ব্যুচ্ছন্তি হি রশ্মিভির্বিশ্বমাভাসি রোচনম্। 
ত্বা ত্বামুষর্বসুয়বো গীরভিঃ কণ্বা অহুষত।।”       

সংস্কৃত ভাষার এই সুভাষিতমে বলা হয়েছে, একজন মহিলা তাঁর প্রজ্ঞার মাধ্যমে অজ্ঞতার আধারকে ঘুঁচিয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করবেন। তাই, যাঁরা সমৃদ্ধি এবং মহৎ উদ্দেশ্য নিয়ে এগিয়ে চলেছেন, তাঁরা সব সময়েই মহিলাদের শ্রদ্ধা ও সম্মান জানাবেন।

সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন :

“আজ থেকে সংসদে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে আমাদের দেশ মহিলাদের ক্ষমতায়নের জন্য ঐতিহাসিক এক পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। মা ও বোনেদের সম্মান জানানোর অর্থ দেশকে সম্মান জানানো – এই ভাবনায় দেশ এক সঙ্কল্পকে বাস্তবায়নের পথে অবিচলভাবে এগিয়ে চলেছে।ব্যুচ্ছন্তি হি রশ্মিভির্বিশ্বমাভাসি রোচনম্। 
ত্বা ত্বামুষর্বসুয়বো গীরভিঃ কণ্বা অহুষত।।”       
https://x.com/narendramodi/status/2044608643220582438?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E2044608643220582438%7Ctwgr%5Ef045e0812b0de9372bf114da5e844be0abfc8c29%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.pib.gov.in%2FPressReleasePage.aspx%3FPRID%3D2252403reg%3D3lang%3D1

 

 

SC/CB/DM


(রিলিজ আইডি: 2252558) ভিজিটরের কাউন্টার : 12