স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম, মিজোরাম, গোয়া এবং দিল্লির এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ডে আগামীকাল থেকে বাড়ি গণনা ও বাড়ির তালিকা নির্মাণের কাজ শুরু হবে

প্রকাশিত: 15 APR 2026 7:05PM by PIB Kolkata

নয়াদিল্লি: ১৫ এপ্রিল ২০২৬

 

২০২৭ সালের জনগণনার প্রথম পর্বে গৃহ তালিকা নির্মাণ ও বাড়ি গণনার কাজ ১৬ এপ্রিল আটটি ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হবে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি হল - আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, ওড়িশা, সিকিম, মিজোরাম, গোয়া এবং দিল্লির এনডিএমসি ও দিল্লি ক্যান্টনমেন্ট বোর্ড। আগামী ১৫ দিন এই কাজ চলবে। ১৫ মে পর্যন্ত প্রশিক্ষিত গণনাকারীরা পরবর্তী ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। এবারের জনগণনায় স্বগণনার সংস্থান থাকছে।  se.census.gov.in  পোর্টালে গিয়ে এ পর্যন্ত ১২ লক্ষ বাড়ির সদস্যরা সফলভাবে স্বগণনার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। বাড়ি গণনা ও বাড়ির তালিকা নির্মাণের সময় গণনাকারীরা বাড়ির বর্তমান অবস্থা, বাড়িতে কি কি সুযোগ-সুবিধা রয়েছে এবং সম্পদ সংক্রান্ত ৩৩টি প্রশ্ন করবেন। জনগণনার এই পর্বে প্রাপ্ত তথ্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প পরিকল্পনার কাজে সহায়ক হবে।

স্বগণনার দ্বিতীয় পর্ব শুরু হবে ১৬ এপ্রিল থেকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে। ৩০ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এরপর, মে মাসের ৩০ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। বিহারে ১৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত স্বগণনার কাজ করা হবে। ২ মে থেকে ৩১ মে পর্যন্ত তৃণমূলস্তরে তথ্য সংগ্রহের কাজ চলবে। ১৯৪৮ সালের আদমশুমারী আইন অনুযায়ী, সংগৃহীত প্রতিটি তথ্যের গোপনীয়তা বজায় রাখা হবে। এই তথ্য  উন্নয়নমূলক কাজের পরিকল্পনার জন্য পরিসংখ্যান হিসেবে ব্যবহার করা হবে। বাড়ি বাড়ি গিয়ে গণনাকারীরা যখন আদমশুমারীর কাজ করবেন, তখন নাগরিকদের সর্বতোভাবে সহায়তা করার অনুরোধ করা হয়েছে। 

 

SC/CB/DM…


(রিলিজ আইডি: 2252502) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Telugu , Kannada