প্রধানমন্ত্রীরদপ্তর
‘নারী শক্তি বন্দন সম্মেলনে’ তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
13 APR 2026 10:35PM by PIB Kolkata
নয়াদিল্লি: ১৩ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত ‘নারী শক্তি বন্দন সম্মেলনে’ তাঁর ভাষণের কিছু অংশ ভাগ করে নিয়েছেন। তিনি নারী-নেতৃত্বাধীন উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের প্রতি জাতির অঙ্গীকারের কথা তুলে ধরেন।
এক্স-এ কয়েকটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন :
“মা, বোন ও কন্যাদের উৎসাহ ও আত্মবিশ্বাস নতুন দিল্লিতে অনুষ্ঠিত নারী শক্তি বন্দন সম্মেলনকে নতুন প্রাণশক্তিতে ভরিয়ে তুলেছিল।"
“২০২৯ সালে নারী শক্তি বন্দন আইনের বাস্তবায়ন নিয়ে বিরোধী দলের অনুভূতিকে সম্পূর্ণরূপে বিবেচনা করা হয়েছে। আগামী ১৬ এপ্রিল থেকে সংসদে শুরু হতে যাওয়া বিতর্কে আমাদের পূর্ণ চেষ্টা থাকবে, এই প্রক্রিয়াটিকে যাতে আলোচনা, সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া যায়।”
“সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ বাড়লে, ব্যবস্থাগুলি আরও সংবেদনশীল হয়ে ওঠে। জল জীবন মিশন সহ আমাদের বহু প্রকল্পের সাফল্য এর একটি প্রকৃষ্ট উদাহরণ।”
“গুজরাটের খেড়া জেলার একটি পঞ্চায়েতের মহিলা সদস্যদের উন্নয়ন বিষয়ক বক্তব্য প্রমাণ করে যে, তৃণমূল পর্যায়ের অভিজ্ঞতা থেকে উদ্ভূত কথা কীভাবে বৈদিক বাণীতে পরিণত হতে পারে। দেশের প্রত্যেক নাগরিকের এ বিষয়ে জানা উচিত...”
আমরা আমাদের প্রকল্পগুলির মাধ্যমে মা, বোন ও কন্যাদের আরও ক্ষমতায়নের লক্ষ্যে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে এসেছি। এর শুধু একটি নয়, অনেক উদাহরণ রয়েছে…
SC/MP/DM
(রিলিজ আইডি: 2251848)
ভিজিটরের কাউন্টার : 4