রাষ্ট্রপতিরসচিবালয়
বৈশাখী, বিষু, বিষুভ, বোহাগ বিহু, পয়লা বৈশাখ, মেষাদি, বৈশাখাদি এবং পুথান্ডুর প্রাক্কালে রাষ্ট্রপতির শুভেচ্ছা
প্রকাশিত:
13 APR 2026 7:11PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৩ এপ্রিল ২০২৬
রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু বৈশাখী, বিষু, বিষুভ, বোহাগ বিহু, পয়লা বৈশাখ, মেষাদি, বৈশাখাদি এবং পুথান্ডু উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় তিনি বলেছেন :
“বৈশাখী, বিষু, বিষুভ, বোহাগ বিহু, পয়লা বৈশাখ, মেষাদি, বৈশাখাদি এবং পুথান্ডু উপলক্ষে, দেশে এবং বিদেশে থাকা সব ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই।
ফসল কাটার ঋতু উপলক্ষে দেশ জুড়ে নানাভাবে এই উৎসবগুলি উদযাপিত হয়। এগুলির মাধ্যমে ধরিত্রী মাতা এবং অন্নদাতা কৃষকদের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি। আমাদের দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি-ভিত্তিক পরম্পরা এবং ঐক্য এই সব উদযাপনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
এই উৎসবগুলি সবার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক এবং আমাদের দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে অনুপ্রাণিত করুক।”
রাষ্ট্রপতির সম্পূর্ণ বার্তাটি দেখতে এই লিঙ্কটি দেখুন -
https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/apr/doc2026413846401.pdf
SC/SD/AS
(রিলিজ আইডি: 2251782)
ভিজিটরের কাউন্টার : 4