লোকসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে লোকসভার অধ্যক্ষের শোক প্রকাশ

প্রকাশিত: 12 APR 2026 7:17PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১২ এপ্রিল, ২০২৬

 

লোকসভার অধ্যক্ষ শ্রী ওম বিড়লা প্রবাদপ্রতিম নেপথ্য কন্ঠশিল্পী শ্রীমতী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। ভারতীয় সঙ্গীত এবং শিল্পকলায় প্রয়াত শিল্পীর অবিস্মরণীয় অবদানের উল্লেখ করেছেন লোকসভার অধ্যক্ষ। পদ্মবিভূষণ ও দাদাসাহেব ফালকে সম্মানপ্রাপ্ত আশা ভোঁসলে বিভিন্ন ভাষায় গান গেয়েছেন এবং ভারতীয় সঙ্গীত ও সিনেমাকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন বলে শ্রী ওম বিড়লা উল্লেখ করেছেন। আশা ভোঁসলের প্রয়াণ দেশের সংস্কৃতি জগতে অপূরণীয় ক্ষতি বলে লোকসভা অধ্যক্ষ মন্তব্য করেন।

সামাজিক মাধ্যমে এই মর্মে পোস্ট করেছেন শ্রী ওম বিড়লা।

 

 

SC/AC/DM..


(রিলিজ আইডি: 2251471) ভিজিটরের কাউন্টার : 13
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada