উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে উপরাষ্ট্রপতির শোকপ্রকাশ

প্রকাশিত: 12 APR 2026 2:47PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১২ এপ্রিল ২০২৬

 

ভারতের উপরাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় উপরাষ্ট্রপতি বলেন, “কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলেজির প্রয়াণের সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার-পরিজন, গুণমুগ্ধ ভক্ত এবং সংগীতপ্রেমীদের প্রতি রইল আমার গভীর সমবেদনা।

 

আশা জির বহুমুখী কণ্ঠস্বর তাঁকে অনায়াসেই সংগীতের বিভিন্ন ঘরানায় বিচরণ করার সুযোগ করে দিয়েছিল; তিনি যেমন দরদভরা গজল পরিবেশনে পারদর্শী ছিলেন, তেমনি ঐতিহ্যবাহী ভজন গানেও রেখে গেছেন তাঁর অসামান্য দক্ষতার ছাপ - যা ভারতীয় সংগীতের ইতিহাসে এক অবিস্মরণীয় স্বাক্ষর হয়ে থাকবে।

 

তাঁর কালজয়ী কণ্ঠস্বর এবং সংগীতের উত্তরাধিকার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে চিরকাল অনুরণিত হতে থাকবে এবং আগামী প্রজন্মকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করবে। ওঁ শান্তি।” 

 

 

 

SC/SB/AS


(রিলিজ আইডি: 2251284) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Kannada