রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

হরিবংশ’কে শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান

প্রকাশিত: 10 APR 2026 3:19PM by PIB Kolkata

নয়াদিল্লি, ১০ এপ্রিল, ২০২৬ 

 

নতুন মনোনীত সদস্য হিসেবে শ্রী হরিবংশ’কে সংসদ ভবনে আজ শপথবাক্য পাঠ করান রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণান। শ্রী হরিবংশ হিন্দিতে শপথবাক্য পাঠ করেন। 
অর্থমন্ত্রী ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতি নির্মলা সীতারামন; পঞ্চায়েতি রাজ এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধ শিল্প বিষয়ক মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং; আইন ও বিচার বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল; রাজ্যসভার নেতা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং রসায়ন ও সার বিষয়ক মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা; বিহারের উপ-মুখ্যমন্ত্রী শ্রী সম্রাট চৌধুরী; রাজ্যসভার সদস্য শ্রী জয়রাম রমেশ, শ্রী রাজীব শুক্লা ও শ্রী সঞ্জয় কুমার ঝা; লোকসভার সদস্য শ্রী রাজীব প্রতাপ রুডি; রাজ্যসভার মহাসচিব শ্রী পি. সি. মোদী এবং সচিবালয়ের অন্য উচ্চপদস্থ আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2250843) ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Bengali-TR , Gujarati