রাজ্যসভা সচিবালয়
azadi ka amrit mahotsav

রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণান শপথবাক্য পাঠ করালেন শ্রী পার্থ অজিত পাওয়ারকে

প্রকাশিত: 09 APR 2026 1:46PM by PIB Kolkata

নতুন দিল্লি, ৯ এপ্রিল ২০২৬

 


রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ সংসদ ভবনে মহারাষ্ট্র থেকে নবনির্বাচিত সদস্য শ্রী পার্থ অজিত পাওয়ারকে শপথবাক্য পাঠ করালেন। শ্রী পাওয়ার ইংরেজিতে শপথবাক্য পাঠ করেন। 

রাজ্যসভার নেতা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সার এবং রসায়ন মন্ত্রী শ্রী জগৎ প্রকাশ নাড্ডা, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী শ্রীমতী সুনেত্রা অজিত পাওয়ার, রাজ্যসভার সদস্য শ্রী জয়রাম রমেশ, শ্রী প্রফুল্ল প্যাটেল, লোকসভার সদস্য শ্রী তৎকারে সুনীল দত্তাত্রেয়, রাজ্যসভার মহাসচিব পি সি মোদী এবং সচিবালয়ের শীর্ষস্থানীয় অন্য আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

 


SC/AP/AS


(রিলিজ আইডি: 2250492) ভিজিটরের কাউন্টার : 11
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati