প্রধানমন্ত্রীরদপ্তর
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আইন সভায় মহিলাদের সংরক্ষণ সময়ের দাবি
প্রকাশিত:
09 APR 2026 8:51AM by PIB Kolkata
নতুন দিল্লি ০৯ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ জোর দিয়ে বলেছেন, ভারতীয় গণতন্ত্রকে আরও প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক করে তুলতে আইনসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ সময়ের দাবি।
প্রধানমন্ত্রী বলেছেন, সংরক্ষণ করতে দেরি হলে তা হবে গভীরভাবে দুর্ভাগ্যজনক। শ্রী মোদীন এই বিষয়ে তাঁর বিস্তারিত ভাবনা এবং দর্শন ভাগ করে নিয়েছেন সম্প্রতি প্রকাশিত একটি খোলা নিবন্ধে।
প্রধানমন্ত্রী এক্স-এ লিখেছেন :
“মহিলাদের জন্য আইনসভাগুলিতে সংরক্ষণ সময়ের দাবি ! এতে আমাদের গণতন্ত্র আরও বেশি প্রাণবন্ত এবং অংশগ্রহণমূলক হবে। এই সংরক্ষণকে চালু করতে কোনোরকম দেরি হলে তা অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ হবে। এই নিয়ে আমি আমার ভাবনা এই নিবন্ধে প্রকাশ করেছি।”
SC/AP/CS
(রিলিজ আইডি: 2250378)
ভিজিটরের কাউন্টার : 18
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam