স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন

প্রকাশিত: 08 APR 2026 1:48PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৮ এপ্রিল ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। 

 

এক্স হ্যান্ডলে এক পোস্টে শ্রী অমিত শাহ বলেন, “মহান দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই। মুঘল আক্রমণকারী ও ব্রিটিশ শাসকদের শোষণ এবং অবিচারে জর্জরিত ভারতীয়দের আত্মসম্মান জাগিয়ে তোলার ক্ষেত্রে ঋষি বঙ্কিমচন্দ্র এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে তিনি ভাষা, অঞ্চল ও প্রদেশে ছড়িয়ে থাকা স্বাধীনতা সংগ্রামকে একসূত্রে গেঁথেছিলেন। তাঁর ‘আনন্দমঠ’ ভারতমাতার এক মহিমান্বিত রূপের প্রতিফলন, যা দেশের তরুণ সমাজকে মাতৃভূমির স্বাধীনতা ও সুরক্ষায় নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছিল। এই দেশ, এই সভ্যতা এবং এই মহান সংস্কৃতি ঋষি বঙ্কিমচন্দ্রের কাছে চিরকাল ঋণী থাকবে।”

 

 

SC/PM/NS


(রিলিজ আইডি: 2250374) ভিজিটরের কাউন্টার : 5
এই রিলিজটি পড়তে পারেন: Punjabi , English , Urdu , हिन्दी , Bengali-TR , Gujarati