স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন অমিত শাহের

পোস্ট করার দিনক্ষণ: 08 APR 2026 1:53PM by PIB Agartala

নয়াদিল্লি, ০৮ এপ্রিল, ২০২৬

 

কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ মহান দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
এক্স হ্যান্ডলে একটি পোস্টে শ্রী অমিত শাহ বলেছেন, “মহান দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জি'র প্রতি শ্রদ্ধাঞ্জলি। মুঘল আক্রমণকারী ও ব্রিটিশ শাসকদের শোষণ এবং অবিচারে জর্জরিত ভারতীয়দের আত্মসম্মান জাগিয়ে তোলার ক্ষেত্রে ঋষি বঙ্কিমচন্দ্র এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। ‘বন্দে মাতরম’-এর মাধ্যমে তিনি ভাষা, অঞ্চল ও প্রদেশ নির্বিশেষে সমগ্র স্বাধীনতা সংগ্রামকে একসূত্রে গেঁথেছিলেন। তাঁর ‘আনন্দমঠ’ ভারতমাতার এক মহিমান্বিত রূপের প্রতিফলন, যা দেশের তরুণ সমাজকে মাতৃভূমির স্বাধীনতা ও সুরক্ষায় নিজেদের উৎসর্গ করতে অনুপ্রাণিত করেছিল। এই দেশ, এই সভ্যতা এবং এই মহান সংস্কৃতি ঋষি বঙ্কিমচন্দ্রের কাছে চিরকাল ঋণী থাকবে।”

*****

PS/Agt


(প্রেস বিজ্ঞপ্তির আইডি: 2250082) ভিজিটরদের কাউন্টার : 11
এই বিজ্ঞপ্তিটি পড়ুন এভাবে: English