রাজ্যসভা সচিবালয়
রাজ্যসভার নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করালেন চেয়ারম্যান শ্রী সি পি রাধাকৃষ্ণান
প্রকাশিত:
06 APR 2026 2:48PM by PIB Kolkata
নয়াদিল্লি, ০৬ এপ্রিল, ২০২৬
রাজ্যসভার চেয়ারম্যান শ্রী সি.পি. রাধাকৃষ্ণন আজ রাজ্যসভা কক্ষে নবনির্বাচিত/ পুনর্নিবাচিত ১৯ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এই সদস্যদের মধ্যে রয়েছেন – শ্রী রামদাস বান্দু আঠাওয়ালে, শ্রীমতি মায়া চিন্তামন ইভনাতে, শ্রী শরদচন্দ্র পাওয়ার, শ্রী রামরাও সখারাম ওয়াদকুটে, ড. জ্যোতি নাগনাথ ওয়াঘমারে, শ্রী ক্রিস্টোফার মানিকম, ড. আনবুমণি রামাদোস, শ্রী কনস্টানডাইন রবীন্দ্রন, শ্রী এল. কে. সুধীশ, ড. এম. থাম্বিদুরাই, শ্রী তিরুচি শিবা, শ্রী বাবুল সুপ্রিয় বড়াল, ড. মেনকা গুরুস্বামী, শ্রী রাজীব কুমার, কুমারী রুক্মিণী মল্লিক, শ্রী বিশ্বজিৎ সিনহা, শ্রী সন্তৃপ্ত মিশ্র, শ্রী দিলীপ কুমার রায় এবং শ্রী মনমোহন সামল।
তিনজন সদস্য মারাঠি ভাষায়, দুজন হিন্দিতে, ৬ জন তামিল ভাষায়, একজন ইংরেজিতে চার জন বাংলায় এবং তিনজন ওড়িয়া ভাষায় শপথ গ্রহণ করেন।
এই সদস্যদের মধ্যে পাঁচ জন মহারাষ্ট্র রাজ্য থেকে, ছয় জন তামিলনাড়ু থেকে, পাঁচ জন পশ্চিমবঙ্গ থেকে এবং তিনজন ওড়িশা থেকে রাজ্যসভার সদস্য হয়েছেন।
সংসদীয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী শ্রী কিরেন রিজিজু, উপজাতি বিষয়ক মন্ত্রী শ্রী জুয়াল ওরাম, রাজ্যসভার মহাসচিব শ্রী পি. সি. মোদী এবং সচিবালয়ের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2249432)
ভিজিটরের কাউন্টার : 12