কৃষিমন্ত্রক
azadi ka amrit mahotsav

রায়সেন-এ অ্যাডভান্সড এগ্রিকালচার ফেস্টিভ্যালে কৃষকরা বিজ্ঞানীদের পরামর্শ পাবেন : শিবরাজ সিং চৌহান

প্রকাশিত: 05 APR 2026 5:53PM by PIB Kolkata

নয়াদিল্লি, ৫ এপ্রিল, ২০২৬

 

রায়সেন-এ ‘অ্যাডভান্সড এগ্রিকালচার ফেস্টিভ্যাল, ২০২৬ – এক্সিবিশন অ্যান্ড ট্রেনিং’ সমারোহে দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানীদের পরামর্শলাভ করবেন কৃষকরা। তিনদিনের প্রশিক্ষণ কর্মসূচিতে ফসলের অবশিষ্টাংশ থেকে সম্পদ তৈরি সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তির বিষয়ে কৃষকদের অবহিত করা হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, চারটি সভাকক্ষে বিষয়-ভিত্তিক আলোচনার ব্যবস্থা হবে। সেখানে শস্য ব্যবস্থাপনার যাবতীয় বিষয় – খামার থেকে বাজারে বিপণন এবং আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনার কথা রয়েছে।

এই সমারোহকে তিনদিনের “জ্ঞান মহাকুম্ভ” বলে বর্ণনা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। প্রথমদিন, ১১ এপ্রিল, ডিজিটাল কৃষি, কৃষি পরিকাঠামো তহবিল, কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক সমাধান প্রকৌশল, হিসাবরক্ষা – সব বিষয়েই আরও ভালোভাবে জানতে পারবেন কৃষকরা। আলোচনা হবে প্রাকৃতিক কৃষি এবং বাগিচা চাষ নিয়েও।

দ্বিতীয়দিন, ১২ এপ্রিল, ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন বা এফপিও সংক্রান্ত বৈঠকে পরিবেশ-বান্ধব কৃষি, মাটির গুণমান নিয়ে আলোচনার পাশাপাশি, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার যাবতীয় বিষয় তুলে ধরা হবে। বিষয়টিকে মনোগ্রাহী করতে পথ-নাটিকারও ব্যবস্থা হচ্ছে।

তৃতীয়দিন, ১৩ এপ্রিল, কৃষি-বিজ্ঞান কেন্দ্রের বৈঠক। ঐদিন প্রথমার্ধে ধানের বীজ উৎপাদনে স্বনির্ভরতা, মৎস্যচাষ, মুক্তাচাষ, কিষাণ ক্রেডিট কার্ড নিয়ে আলোচনা হবে। “ধরতী বাঁচাও” থিমের ওপর পথ-নাটিকার ব্যবস্থা হয়েছে পরিবেশ-বান্ধব কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবহিত করে তোলার জন্য। মাটির পরীক্ষা, ড্রোন এবং সমন্বিত কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে আইসিএআর-এর বিভিন্ন মডেল দেখতে পাবেন কৃষকরা।


SC/AC/DM...


(রিলিজ আইডি: 2249260) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Kannada