রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

বিশ্ব যক্ষ্মা দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতির বার্তা

প্রকাশিত: 23 MAR 2026 4:38PM by PIB Kolkata

নতুন দিল্লি ২৩ মার্চ ২০২৬

 

প্রতি বছর ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়, তারই প্রাক্কালে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় বললেন ;

 

“আমি জেনে খুশি হয়েছি যে, ২৪ মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হচ্ছে বিশ্বময় যক্ষ্মার ভয়াবহতা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে।

 

যক্ষ্মা জনস্বাস্থ্যের ক্ষেত্রে একটি বড়সড় চ্যালেঞ্জ। সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ এতে আক্রান্ত হয়। তবে, টিবি মুক্ত ভারত অভিযান উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে আগাম রোগ নির্ধারণে, বিনামূল্যে চিকিৎসার নিশ্চিতকরণে, পুষ্টি যোগান ব্যবস্থার উন্নতিসাধনে এবং রোগীর যত্নের ক্ষেত্রে। এই অগ্রগতি প্রমাণ করে, আমাদের সকলের অভিনিবেশ এবং জাতীয় টিবি মুক্তকরণ অভিযানের শক্তি।

 

আমি সকলকে আবেদন জানাই, সম্মিলিত সংকল্প নিয়ে চিরকালের জন্য যক্ষ্মাকে দূর করার কাজে যুক্ত হতে।”

রাষ্ট্রপতির পুরো বার্তাটি দেখতে এখানে ক্লিক করুন।

http://chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/

 

 

SC/AP/CS


(রিলিজ আইডি: 2244103) ভিজিটরের কাউন্টার : 7
এই রিলিজটি পড়তে পারেন: English , Marathi , हिन्दी , Gujarati , Kannada