নির্বাচনকমিশন
দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও-তে বিনামূল্যে সম্প্রচারের সময়ের জন্য জাতীয় এবং রাজ্য দলগুলিকে ডিজিটাল ভাউচার বরাদ্দ করেছে নির্বাচন কমিশন
প্রকাশিত:
23 MAR 2026 1:43PM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ মার্চ ২০২৬
১. ভারতের নির্বাচন কমিশন ১৯৫১-র জনপ্রতিনিধিত্ব আইনের 39A ধারায় অসম, কেরল, পুডুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও (এআইআর)-তে স্বীকৃত জাতীয় এবং রাজ্য স্তরের রাজনৈতিক দলগুলিকে সম্প্রচারের সময় বরাদ্দের জন্য নির্দেশ জারি করেছে।
২. এইজন্য বিধানসভা নির্বাচন আসন্ন এমন ৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সকল স্বীকৃত জাতীয় এবং রাজ্য দলগুলিকে আইটি প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল টাইম ভাউচার দেওয়া হয়েছে।
৩. রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে প্রতিটি পর্বের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশের দিন থেকে এবং ভোট গ্রহণের দু’দিন আগে পর্যন্ত সম্প্রচারের সময় নির্ধারিত হবে। প্রকৃত সম্প্রচারের সময় অগ্রিম নির্ধারিত হবে লটারির মাধ্যমে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে রাজনৈতিক দলগুলি এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংশ্লিষ্ট সিইও কার্যালয়ের আধিকারিকদের উপস্থিতিতে।
৪. এই কর্মসূচিতে বিনামূল্যে সম্প্রচারের সুবিধার ভিত্তি সময় ৪৫ মিনিট করা হয়েছে দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিও দুই ক্ষেত্রেই, প্রত্যেক দলের জন্য যা অভিন্নভাবে দেওয়া হবে সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক নেটওয়ার্কে।
৫. অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে রাজনৈতিক দলগুলিকে সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পূর্বের বিধানসভা নির্বাচনে তাদের ফলাফলের ভিত্তিতে।
৬. রাজনৈতিক দলগুলিকে অগ্রিম ট্রান্সস্ক্রিপ্ট এবং রেকর্ডিং জমা দিতে হবে প্রাসঙ্গিক নীতি-নির্দেশিকা কঠোরভাবে মেনে। স্টুডিওয় রেকর্ডিং করা যেতে পারে প্রসার ভারতীর নির্ধারিত প্রযুক্তির মাপকাঠি মেনে অথবা দূরদর্শন বা এআইআর কেন্দ্রে।
৭. দলীয় প্রচার ছাড়াও প্রসার ভারতী কর্পোরেশন দূরদর্শন এবং অল ইন্ডিয়া রেডিওয় দুটি পর্যন্ত প্যানেল ডিসকাশন এবং / অথবা বিতর্কের আয়োজন করবে। প্রতিটি যোগ্য রাজনৈতিকদল এই অনুষ্ঠানের জন্য একজন প্রতিনিধিকে মনোনীত করতে পারে। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন একজন অনুমোদিত কোঅর্ডিনেটর।
SC/AP/CS…
(রিলিজ আইডি: 2243929)
ভিজিটরের কাউন্টার : 7