স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি-র প্রতি তাঁর ‘জ্যোতি-জ্যোৎ’ দিবস উপলক্ষ্যে
প্রকাশিত:
23 MAR 2026 11:57AM by PIB Kolkata
নতুন দিল্লি ২৩ মার্চ ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি-র প্রতি তাঁর ‘জ্যোতি-জ্যোৎ’ দিবস উপলক্ষ্যে।
এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ বলেছেন, শিখ ধর্মের ষষ্ঠ গুরু শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি ‘সন্ন্যাসী-সেনা’ প্রথা প্রতিষ্ঠার মাধ্যমে শিখ পন্থাকে রূপান্তরিত করেছিলেন মানবতা রক্ষার এক শক্তিশালী যন্ত্ররূপে। তিনি বলেছেন যে, শ্রী গুরু হরগোবিন্দ সাহিব জি শিখ ধর্মকে শক্তিশালী করেছিলেন অকাল তখত প্রতিষ্ঠানের মাধ্যমে এবং মুঘল বন্দিদশা থেকে হিন্দুদের উদ্ধার করার মাধ্যমে দিয়েছিলেন হিন্দু-শিখ ঐক্যের গভীর বার্তা।
SC/AP/CS…
(রিলিজ আইডি: 2243800)
ভিজিটরের কাউন্টার : 9