তথ্যওসম্প্রচারমন্ত্রক
সরকার অনলাইন গেমিং আইন ২০২৫ প্রণয়ন করল
প্রকাশিত:
18 MAR 2026 4:14PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৮ মার্চ, ২০২৬
দেশে বিশ্বাসযোগ্য ও সুরক্ষিত অনলাইন গেমিং পরিমণ্ডল গড়ে তুলতে সরকার দায়বদ্ধ। সেদিকে তাকিয়েই অনলাইন গেমিং আইন ২০২৫ (“গেমিং আইন”)নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে। এর উদ্দেশ্য হল ই-স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমস-এর উদ্ভাবনী প্রসারকে তুলে ধরা, সেইসঙ্গে টাকা উপার্জনের জন্য অনলাইন গেমসকে নিষিদ্ধ করা।
এই গেমিং আইন অনলাইনে টাকা উপার্জনের সমস্তরকম খেলাকে নিষিদ্ধ করেছে এবং এই জাতীয় কোনো রকম বিজ্ঞাপনকেও নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে তথ্য প্রযুক্তি আইন ২০২০-র আওতায় বেআইনি এই জাতীয় প্ল্যাটফর্মকে ব্লক করে দেওয়ার অধিকার কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
গেমিং আইনে কোনো নিয়ম ভঙ্গকারীর জন্য কঠোর জরিমানা ও শাস্তির সংস্থানও রাখা হয়েছে। এই জাতীয় কোনোরকম আর্থিক কাজকর্মের সঙ্গে জড়িত হলে তিন বছর পর্যন্ত কারাবাস, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা দুই-ই হতে পারে। টাকা উপার্জনের অনলাইন গেমিং-এর সুযোগ প্রদানকারীর ক্ষেত্রে ন্যূনতম কারাবাস তিন বছর থেকে বেড়ে ৫ বছর পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে ন্যূনতম জরিমানা এক কোটি টাকা থেকে বেড়ে দুই কোটি টাকাও হতে পারে। এই জাতীয় বিজ্ঞাপন অনলাইন টাকা উপার্জনকারী গেমসের বিজ্ঞাপনে ২ বছর পর্যন্ত ন্যূনতম কারাবাস এবং তা বেড়ে ৩ বছর পর্যন্ত হতে পারে। সেই সঙ্গে ন্যূনতম জরিমানা ৫০ লক্ষ টাকা এবং বেড়ে এক কোটি টাকাও হতে পারে।
গেমিং আইনে ই-স্পোর্টস এবং অনলাইন সোশ্যাল গেমসের প্রসারের সুযোগ করে দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়ার স্থাপনের ফলে অনলাইন গেমিং-এর স্বচ্ছ বিধিবদ্ধ পরিমণ্ডল গড়ে উঠবে।
জাতীয় স্তরে কোন কোন অনলাইন গেমসে ছাড়পত্র দেওয়া হবে তা নির্দিষ্ট করবে অনলাইন গেমিং কর্তৃপক্ষ। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে এক্ষেত্রে ক্ষমতা প্রদানের উদ্দেশ্য হল একটি সমন্বিত নীতি ভিত্তিক সহায়ক ক্ষেত্র হিসেবে তাকে গড়ে তোলা। সেক্ষেত্রে উপযুক্ত নজরদারী ব্যবস্থা থাকবে এবং অনলাইন গেমিং –এর ক্ষেত্রে ভারতকে বিশ্ব নেতৃত্বের জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবে। ক্রেতা স্বার্থ সুরক্ষিত করার নির্দেশাবলীর সঙ্গে সমন্বয় ভিত্তিক এবং জাতীয় স্বার্থ রক্ষা করার সঙ্গে সঙ্গতিপূর্ণ প্রযুক্তিগত প্রসারও এর মধ্য দিয়ে গড়ে উঠবে।
লোকসভায় শ্রী রাও রাজেন্দ্র সিং-এর প্রশ্নের লিখিত উত্তরে আজ একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2242445)
ভিজিটরের কাউন্টার : 8