স্বরাষ্ট্র মন্ত্রক
প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী ও গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহের
প্রকাশিত:
17 MAR 2026 12:54PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
এক্স বার্তায় শ্রী অমিত শাহ বলেছেন, “মনোহর পারিকরের প্রয়াণ দিবসে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি। কট্টর জাতীয়তাবাদী ও বিনয়ী মানুষ পারিকরজির জীবন এবং জাতির প্রতি তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জননেতা হিসেবে তাঁর উত্তরাধিকার প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
SC/SD/DM
(রিলিজ আইডি: 2241185)
ভিজিটরের কাউন্টার : 7