স্বরাষ্ট্র মন্ত্রক
azadi ka amrit mahotsav

লাদাখে সংশ্লিষ্ট সকলের সঙ্গে গঠনমূলক আলোচনার সুবিধার্থে, সরকার সেখানে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ

প্রকাশিত: 14 MAR 2026 11:26AM by PIB Kolkata

নয়াদিল্লি, ১৪ মার্চ ২০২৬

 

২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শান্তিপ্রিয় শহর লেহ-তে উদ্ভূত গুরুতর আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে লেহ-এর জেলা ম্যাজিস্ট্রেটের জারিকরা একটি আদেশের পরিপ্রেক্ষিতে, ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রী সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের (এন এস এ) আওতায় আটক করা হয়। শ্রী সোনম ওয়াংচুক ইতিমধ্যে উক্ত আইনের আওতায় নির্ধারিত আটক করার আদেশের প্রায় অর্ধেক মেয়াদ অতিবাহিত করেছেন।

এই অঞ্চলের জনগণের চাহিদা ও উদ্বেগ নিরসনের লক্ষ্যে সরকার, লাদাখের বিভিন্ন  শুভাকাঙ্ক্ষী এবং নানা সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সক্রিয়ভাবে মতবিনিময় করে চলেছে। তবে, বর্তমানে চলতি 'বনধ' ও বিক্ষোভের পরিবেশ সমাজের শান্তিপ্রিয় জনগনের জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছে এবং শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, ব্যবসায়ী, ট্যুর অপারেটর ও পর্যটকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এবং সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছে।

লাদাখে শান্তি, স্থিতিশীলতা এবং পারস্পরিক আস্থার পরিবেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ । এই উদ্দেশ্য পূরণ করতে এবং যথাযথ বিবেচনার পর, সরকার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে প্রাপ্ত ক্ষমতা প্রয়োগ করে অবিলম্বে শ্রী সোনম ওয়াংচুকের আটক করার আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।

লাদাখের জন্য প্রয়োজনীয় সকল সুরক্ষাকবচ প্রদানের বিষয়ে সরকার তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। সরকার এই বিষয়ে আশাবাদী যে, উচ্চ-ক্ষমতাসম্পন্ন কমিটির (হাই-পাওয়ারড কমিটি) কার্যপদ্ধতিসহ অন্যান্য উপযুক্ত মঞ্চের মাধ্যমে গঠনমূলক আলোচনার মাধ্যমেই এই অঞ্চলের সমস্যাগুলোর সমাধান হবে।

 

SC/PM/NS


(রিলিজ আইডি: 2240125) ভিজিটরের কাউন্টার : 6
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Tamil , Kannada , Malayalam