রেলমন্ত্রক
ভারতীয় রেল স্মার্ট মনিটরিং-এর মাধ্যমে সুরক্ষা এবং পরিচালন দক্ষতা বাড়াতে উন্নত এআই এবং মেশিন লার্নিং যন্ত্র কাজে লাগাচ্ছে
প্রকাশিত:
12 MAR 2026 12:39PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১২ মার্চ ২০২৬
ভারতীয় রেলে প্রযুক্তির বিবর্তন একটি সতত প্রক্রিয়া। ভারতীয় রেলে চালু বা পরীক্ষাধীন কয়েকটি প্রধান প্রযুক্তি হল :
• মেশিন ভিশন ইনস্পেকশন সিস্টেম হল একটি এআই এবং মেশিন লার্নিং ভিত্তিক প্রণালী, যা যে কোন চলন্ত ট্রেনে কোন আটকে থাকা, খুলে যাওয়া বা হারিয়ে যাওয়া কোন কিছু খোঁজার জন্য সতর্কবার্তা জারি করে।
• হুইল ইম্প্যাক্ট লোড ডিটেক্টর হল ওয়েসাইড নিরীক্ষণ প্রণালী, যা রোলিং স্টকে ত্রুটিযুক্ত কোনকিছুকে চিহ্নিত করার জন্য রেললাইনের ওপর তার প্রভাবকে মাপে।
• রোলিং স্টকের অনলাইন দেখভাল যা রোলিং স্টকের বেয়ারিং এবং অন্য উপকরণের ওপর নজরদারি করে।
• একীকৃত ট্র্যাক তত্ত্বাবধান প্রণালী যার দ্বারা রেললাইনের বিস্তারিত নিরীক্ষণ এবং তত্ত্বাবধান করা যায়।
• ড্রোন ভিত্তিক ওভারহেড উপকরণের তত্ত্বাবধান রায়পুর ডিভিশনে পাইলট প্রকল্প হিসেবে ওভারহেড উপকরণের থার্মাল ইমেজিং-এর সঙ্গে ড্রোন ভিত্তিক তত্ত্বাবধান শুরু হয়েছে।
• ট্রাইনেত্র : কুয়াশা, প্রবল বর্ষণ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চালককে সাহায্য করার জন্য টেরেন ইমেজিং ফর লোকোমটিভ ড্রাইভার্স – ইনফ্রারেড, এনহ্যান্সড অপটিক্যাল অ্যান্ড রেনজিং ডিভাইস অ্যাসিস্ট্যান্ট বা ট্রাইনেত্র শুরু হয়েছে।
ভারতীয় রেল সেবা ২৬.০২.২০২৬-এ রেল প্রযুক্তি নীতি নামে একটি নতুন নীতি গ্রহণ করেছে এবং নব উদ্যোগী ও স্টার্টআপ-এর অংশীদারিত্বকে সুবিধাজনক করতে একটি পোর্টালের সূচনা করেছে, সেটি হল https://railtech.indianrailways.gov.in।
• নতুন উদ্যোগীদের প্রস্তাবে একবারে বিস্তৃত প্রস্তুতি।
• রেল প্রযুক্তি পোর্টালে নব উদ্যোগ স্বয়ং শুরু হওয়া সমস্যাগুলির জন্য প্রস্তাব প্রস্তুত করার সংস্থান।
• ভারতীয় রেল এবং নব উদ্যোগের মধ্যে ৫০:৫০ অংশীদারিত্বের ভিত্তিতে মূলধন যোগানোর সংস্থান আছে।
• বিস্তারিত পরীক্ষা এবং প্রসারের জন্য অনুদানের আবেদন করা যাবে।
উপরোক্ত প্রস্তাবিত নীতি ভারতীয় রেলে নতুন প্রযুক্তিকে গ্রহণ করার সুবিধা দেবে।
রেল তথ্য এবং সম্প্রচার এবং ইলেক্ট্রনিক্স ও আইটি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন।
SC/AP/AS
(রিলিজ আইডি: 2238826)
ভিজিটরের কাউন্টার : 5