তথ্যওসম্প্রচারমন্ত্রক
ঐতিহাসিক বৈশ্বিক কৃত্রিম মেধা শিখর সম্মেলন সমাপ্ত ; কৃত্রিম মেধা উদ্ভাবনে বৈশ্বিক হাব হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত ভারত
প্রকাশিত:
11 MAR 2026 4:03PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিশাপথের সঙ্গে সঙ্গতি রেখে প্রযুক্তির ব্যবহার, বিকাশ এবং গণতান্ত্রিকরণ ঘটাচ্ছে সরকার। বাস্তব সমস্যা সমাধানে এবং বিভিন্ন ক্ষেত্রের জীবন ধারণের বিকাশে কৃত্রিম মেধাকে কাজে লাগানো এর উদ্দেশ্য। গুরুত্বের দিক বিবেচনা করে ভারত সরকার আন্তর্জাতিক সহযোগী সংস্থা, শিক্ষা ক্ষেত্র এবং রাজ্যগুলির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কৃত্রিম মেধার অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বপূর্ণ প্রসার ঘটাচ্ছে।
নতুন দিল্লির ভারত মণ্ডপমে ১৬ থেকে ২১ ফেব্রুয়ারী ইন্ডিয়া – এআই ইমপ্যাক্ট সামিটের আয়োজন করে ভারত। এই প্রথম গ্লোবাল এআই সামিট দক্ষিণী বিশ্বে অনুষ্ঠিত হল। ক্ষেত্রস্থলের এই পরিবর্তন আরও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক কৃত্রিম মেধা আলোচনা গড়ে তোলার লক্ষ্যেই পরিচালিত।
কোনও উন্নয়নশীল দেশের পক্ষে এই প্রথম ৫ দিনের এপর্যন্ত সর্ববৃহৎ এই জাতীয় অনুষ্ঠানের আয়োজন। বিভিন্ন সরকারি প্রধান থেকে শুরু করে শিল্প, শিক্ষামহল, নাগরিক সমাজ, স্টার্টআপ সংস্থা ‘সর্বজন হিতায়, সর্বজন সুখায়’ এই আলোচনা চক্রের অধীনে সমবেত হন।
ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর সঙ্গেই ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো অনুষ্ঠিত হয়। এথানে বিভিন্ন স্টলে প্রদর্শনী সামগ্রী তুলে ধরে কর্পোরেট সংস্থা, স্টার্টআপ, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দফতর, রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, সেচ্ছ্বাসেবী সংগঠন, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও শিক্ষামহল।
এই ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট এক্সপো-তে কি প্রদর্শিত হচ্ছে তার দায়িত্ব সম্পূর্ণভাবে বর্তায় প্রদর্শনকারী সংস্থার ওপরেই।
সরকার কোনওভাবেই কোনও প্রদর্শনকারীর ভুয়ো তথ্যকে জনপ্রিয় করার কোনওরকম চেষ্টা করেনি। এইরকম ভুয়ো তথ্য প্রদর্শনকারী সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে সরকার দ্রুত ব্যবস্থাও নিয়েছে।
লোকসভায় শ্রী সচিতানন্থম আর-এর প্রশ্নের লিখিত উত্তরে আজ একথা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন।
SC/AB/SG
(রিলিজ আইডি: 2238397)
ভিজিটরের কাউন্টার : 10