তথ্যওসম্প্রচারমন্ত্রক
azadi ka amrit mahotsav

ভারত জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম মারফত রূপায়িত ডিসিডিএফসি প্রকল্পের মাধ্যমে চলচ্চিত্র এবং সৃষ্টিশীল মেধার প্রসার ঘটাচ্ছে

প্রকাশিত: 11 MAR 2026 2:42PM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬

 

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক ডিজিডিএফসি প্রকল্পের অধীনে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন নিগম (এনএফডিসি)-কে আর্থিক বরাদ্দ দিয়ে থাকে।

এই প্রকল্পের লক্ষ্য হল সৃষ্টিশীল, উদ্ভাবনী এং চলচ্চিত্রের বিষয়ভিত্তিক প্রচার। এর মধ্যে রয়েছে ভারতীয় চলচ্চিত্রকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে বিভিন্ন চলচ্চিত্র উৎসবের আয়োজন তথা যোগদানে উৎসাহ প্রদান।  এর পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র যাতে বৈশ্বিক ক্ষেত্রে পৌঁছতে পারে সেই লক্ষ্যে চলচ্চিত্র নির্মাণ সংস্থা এবং চলচ্চিত্র নির্মাতাদের আর্থিক সহায়তাও জোগান দিয়ে থাকে। সেইসঙ্গে  পাশাপাশি ভারতীয় চলচ্চিত্রের ঐতিহ্যের সংরক্ষণ, পুনরুদ্ধার এবং তার ডিজিটাল রূপান্তরের সহায়তা প্রদানও এর উদ্দেশ্য। দৃশ্য শ্রাব্য যৌথ প্রযোজনা এবং ভারতে আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণে আর্থিক অনুদানও তা প্রদান করে থাকে।

মন্ত্রক বিভিন্ন চলচ্চিত্র উৎসব, নতুন কর্মশালা, চলচ্চিত্র প্রদর্শন আয়োজন ও সহায়তায় ডিসিডিএফসি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সৃষ্টিশীল, পেশাদার এবং চলচ্চিত্র নির্মাতাদের সহায়তা প্রদান করে। চলচ্চিত্র ক্ষেত্রে বিকাশ এবং চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, কারিগর এবং অন্য শিল্প পেশাদারদের মধ্যে নিয়মিত আলোচনার ক্ষেত্র গড়ে তুলতে উৎসাহ দেয়। বিস্তারিত জানতে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করুন।

https://www.nfdcindia.com https://mib.gov.in/en/offerings/schemes-monitoring .

ডিসিডিএফসি প্রকল্পের অধীন ব্যবহ্ত তহবিলের বিস্তারিত নিম্নরূপ।

 

ক্রমিক সংখ্যা

আর্থিক বছর

এনএফডিসিকে তহবিল বন্টন ও বরাদ্দ (কোটি টাকায়)

এনএফডিসি ব্যবহৃত তহবিল (কোটি টাকায়)

২০২১-২২

                ৮৪.৫০

                ৭৭.৬৯

২০২২-২৩

                ১২৭.০০

                ১২২.৭৮

২০২৩-২৪

                ৩৪৮.১২

৩৩৯.৮৯

২০২৪-২৫

৩৪০.৬৮

৩২৪.২১

৫            

২০২৫-২৬*          

                ২৩২.৪৬               

১৫৬.৮৬

 

 

•চলতি বছরের ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত

 

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2238385) ভিজিটরের কাউন্টার : 15