প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

রাষ্ট্রের অগ্রগতি ও কল্যাণে যৌথ শক্তি ও সংকল্পের ওপর গুরুত্ব দিয়ে একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 11 MAR 2026 9:31AM by PIB Kolkata

নতুন দিল্লি, ১১ মার্চ, ২০২৬


প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রের অগ্রগতি ও কল্যাণে যৌথ শক্তি ও সংকল্পের ওপর গুরুত্ব দিয়ে একটি সুভাষিতম সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন।
সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন -
“ভারতের জনগণের সীমাহীন শক্তি রাষ্ট্রের উন্নয়নের মূল চালিকা শক্তি। আমাদের পারস্পরিক বিশ্বাস এবং সক্ষমতার মাধ্যমে প্রতিটি সংকল্পের আমরা বাস্তবায়ন ঘটিয়েছি এবং ভবিষ্যতেও তা করে যাব।”
“स्वस्ति पन्थामनुचरेम सूर्याचन्द्रमसाविव।
पुनर्ददाताघ्नता जानता सङ्गमेमहि॥”

সুভাষিতমটির অর্থ হল, চন্দ্র ও সূর্যের মঙ্গল পথে আমরা যাতে অবিরাম যাত্রা করতে পারি। আমরা যাতে পারস্পরিক অহিংসা, সম্প্রীতি এবং প্রজ্ঞার সঙ্গে একযোগে এগিয়ে যেতে পারি এবং একে অপরের সহায়তায় অগ্রগতি ও কল্যাণের স্বার্থে কাজ করতে পারি। 

 

SC/AB/SG


(রিলিজ আইডি: 2238067) ভিজিটরের কাউন্টার : 9