স্বরাষ্ট্র মন্ত্রক
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ সিআইএসএফ-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন
প্রকাশিত:
10 MAR 2026 11:31AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী শ্রী অমিত শাহ কেন্দ্রীয় শিল্প সুরক্ষা বাহিনী (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স - সিআইএসএফ)-এর প্রতিষ্ঠা দিবসে সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় শ্রী শাহ বলেছেন, “প্রতিষ্ঠা দিবসে সিআইএসএফ বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানাই। দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলিতে অথবা সঙ্কটের সময় দেশ রক্ষার কাজে আপনাদের দেশপ্রেম ও পেশাদারিত্বের প্রকৃত পরিচয় পাওয়া যায়। দেশের জন্য যাঁরা প্রাণ বিসর্জন দিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাই।”
SC/CB/DM
(রিলিজ আইডি: 2237402)
ভিজিটরের কাউন্টার : 10
এই রিলিজটি পড়তে পারেন:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam