সামাজিকন্যায়ওক্ষমতায়নমন্ত্রক
বাজেট-পরবর্তী ওয়েবিনারে দিব্যাঙ্গ সাহারা যোজনার প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী সমন্বিত উদ্ভাবন ও জন-ভাগীদারির ওপর গুরুত্ব আরোপ করেছেন
প্রকাশিত:
10 MAR 2026 9:10AM by PIB Kolkata
নয়াদিল্লি, ১০ মার্চ, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বাজেট-পরবর্তী একটি ওয়েবিনারে আরও বেশি করে জনসাধারণের অংশগ্রহণকে দেশের জন-ভাগীদারির এক আদর্শ উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ভারতের গ্রামাঞ্চল ও শহরের যুব সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষাই এ দেশের শক্তি এবং ভবিষ্যতের মূল্যবান মূলধন। গত এক দশকে দেশের ভাবনাচিন্তার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ এক পরিবর্তন এসেছে। তরুণ সম্প্রদায় বর্তমানে উদ্ভাবন এবং দেশ গড়ার কাজে আরও বেশি করে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছে। উদ্ভাবন-ভিত্তিক অর্থনীতির দিকে ভারত ক্রমশ এগিয়ে চলেছে। এই আবহে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থার প্রতিনিয়ত আধুনিকীকরণের ওপর গুরুত্ব দিয়ে বলেন, বিভিন্ন আলোচনায় মতবিনিময়ের ফলে নতুন নতুন বিষয় উঠে আসে। কেন্দ্রীয় বাজেটের যথাযথ বাস্তবায়নে এই আলোচনায় সংশ্লিষ্ট পক্ষের সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী বি এল ভার্মা বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভিন্নভাবে সক্ষমদের কল্যাণে সংস্কারমূলক বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ নীতি অনুসরণ করে সরকার এঁদের জন্য আরও সুযোগ গড়ে তুলতে উদ্যোগী হয়েছে। প্রস্তাবিত দিব্যাঙ্গ সাহারা যোজনার উল্লেখ করে শ্রী ভার্মা বলেন, ভিন্নভাবে সক্ষমদের সহায়তার জন্য যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তার মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার করে পণ্যসামগ্রী উৎপাদনে দেশ আন্তর্জাতিক স্তরে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।
আর্টিফিশিয়াল লিম্বস ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন অফ ইন্ডিয়া বা অ্যালিমকো-র ম্যানেজিং ডিরেক্টর ও চেয়ারম্যান শ্রী প্রবীণ কুমার মূল অধিবেশন সঞ্চালনা করেন। আলোচনাসভায় বিশেষজ্ঞরা উচ্চাকাঙ্ক্ষা, সরঞ্জামের প্রতুলতা, ব্যয়সাশ্রয়ী মূল্যে নানা সরঞ্জাম সরবরাহ এবং সচেতনতা – এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দেন। এর মাধ্যমে ভিন্নভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম উৎপাদন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তা পৌঁছে দিতে সুবিধা হবে। ৯ মার্চ অনুষ্ঠিত এই ওয়েবিনারে দিব্যাঙ্গ সাহারা যোজনার প্রসঙ্গে নানা আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী দিব্যাশা – বয়শ্রী কেন্দ্র গড়ে তোলা হবে যেখানে ভিন্নভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জামগুলি সুবিধাপ্রাপকরা দেখতে পাবেন। তাঁরা তাঁদের চাহিদামতো প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শও দিতে পারবেন। এই উদ্যোগগুলির মধ্য দিয়ে একটি সর্বাঙ্গীণ সমাজ গড়ে তুলতে সরকারের অঙ্গীকার প্রতিফলিত হয়েছে – যেখানে প্রত্যেক ভিন্নভাবে সক্ষম নাগরিক স্বাধীনভাবে মর্যাদার সঙ্গে সম-অধিকারে জীবনযাপন করবেন।
SC/CB/DM
(রিলিজ আইডি: 2237401)
ভিজিটরের কাউন্টার : 11