প্রধানমন্ত্রীরদপ্তর
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন
প্রকাশিত:
28 FEB 2026 6:45PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায় একটি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এই
মর্মান্তিক ঘটনায় প্রিয়জনকে হারিয়ে ফেলা প্রত্যেক পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী প্রত্যেক নিহত ব্যক্তির নিকটাত্মীয়ের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে ২ লক্ষ টাকা সহায়তা ঘোষণা করেছেন। এছাড়াও, বিস্ফোরণে আহতদের ৫০,০০০ টাকা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন-
"অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলার একটি কারখানায় বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় আমি ব্যথিত। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি আমি সমবেদনা জানাই। আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক।
প্রত্যেক নিহতের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রী জাতীয় তহবিল থেকে ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা দেওয়া হবে।"
*
SC/SB/NS…
(রিলিজ আইডি: 2234123)
ভিজিটরের কাউন্টার : 29
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam