প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav

ইজরায়েল রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রীর প্রাক-সফর বিবৃতি

প্রকাশিত: 25 FEB 2026 8:36AM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ 

 

আমার বন্ধু, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর আমন্ত্রণে আমি ২৫-২৬ ফেব্রুয়ারি, ২০২৬ সরকারি সফরে ইজরায়েল যাচ্ছি।


ভারত ও ইজরায়েলের মধ্যে এক সুদৃঢ় ও বহুমুখী কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে এতে অভূতপূর্ব বিকাশ ও গতির সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে আমার আলোচনায় বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবন, কৃষি, জল ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ও নিরাপত্তা, শিল্প ও বিনিয়োগ, নাগরিক সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতা আরও নিবিড় করার দিকে চেয়ে রয়েছি। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আমরা মত-বিনিময় করবো। 


এই সফরে আমি ইজরায়েলের রাষ্ট্রপতি ইসাক হারজগের সঙ্গেও দেখা করবো। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েলের সংসদ নিসেটে বক্তব্য রাখার সৌভাগ্যও আমার হবে। যে শক্তিশালী সংসদীয় ও গণতান্ত্রিক যোগসূত্র আমাদের দুই দেশকে বেঁধে রেখেছে, এই অনুষ্ঠান হবে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। 


আমি ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতার জন্যও মুখিয়ে রয়েছি, তাঁরা দীর্ঘদিন ধরে ভারত-ইজরায়েল বিশেষ মৈত্রীর লালন-পালন করে আসছেন।
আমি নিশ্চিত যে, আমার এই সফর দুদেশের দীর্ঘদিনের বন্ধনকে আরও সংহত করবে, কৌশলগত অংশীদারিত্বের নতুন লক্ষ্য নির্ধারণ করবে এবং এক স্থিতিশীল, উদ্ভাবনী ও সমৃদ্ধ ভবিষ্যতের অভিন্ন ভাবনায় আমাদের আরও এগিয়ে দেবে। 


SC/SD/AG


(রিলিজ আইডি: 2232606) ভিজিটরের কাউন্টার : 12