রাষ্ট্রপতিরসচিবালয়
azadi ka amrit mahotsav

রাষ্ট্রপতি ভবনে চক্রবর্তী রাজাগোপালাচারীর আবক্ষ মূর্তির উদ্বোধন রাষ্ট্রপতির

প্রকাশিত: 23 FEB 2026 6:16PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ 

 

রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে আজ দেশের প্রথম এবং একমাত্র গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান। রাষ্ট্রপতি ভবনে অশোক মণ্ডপের বিপরীতে মহাত্মা গান্ধীর মূর্তির কাছে এডুইন লুটিয়েন্সের আবক্ষ মূর্তি সরিয়ে রাজাগোপাচারীর আবক্ষ মূর্তি স্থান করা হয়েছে। ঔপনিবেশিক আমলের মনোভাব সম্পূর্ণ দূর করতে এবং ভারতের চিরন্তন ও সমৃদ্ধ সংস্কৃতি রক্ষার উদ্যোগ হিসেবে এই পদক্ষেপ।
এরপর, রাষ্ট্রপতি রাজাজি উৎসবে যোগ দেন। সেখানে তাঁর জীবন ও কাজের উপর আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। রাজাজির জীবন নিয়ে একটি চলচ্চিত্রও প্রদর্শিত হয়। 
অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, ভারতে স্বায়ত্তশাসনের সময়কালেও রাজাজি ভারতীয়দের মনে স্বরাজের বার্তাকে গেঁথে দিয়েছিলেন। মনকে ঔপনিবেশিকতাবাদ মুক্ত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলেছিলেন তিনি। শ্রীমতী মুর্মু বলেন, ভারত’কে যারা শোষণ করেছিল, রাষ্ট্রপতি ভবনের করিডরে ঔপনিবেশিক ব্রিটিশ আধিকারিকদের  আলোকচিত্রও একসময়ে শোভা পেত। এখন পরমবীরচক্র বিজয়ীদের আলোকচিত্রে রঞ্জিত হয়ে উঠেছে ‘পরমবীর দীঘা’ গ্যালারি। 
রাজাজি উৎসবে অন্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী শ্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান শ্রী হরিবংশ, কেন্দ্রীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী শ্রী অর্জুন রাম মেঘওয়াল, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগন প্রমুখ। 

 

রাষ্ট্রপতির সম্পূর্ণ ভাষণটি পড়তে এই লিঙ্কটি দেখুন - https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2026/feb/doc2026223799401.pdf

 

SC/AB/SB


(রিলিজ আইডি: 2232439) ভিজিটরের কাউন্টার : 8
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Gujarati , Tamil , Telugu , Malayalam