উপ-রাষ্ট্রপতিরসচিবালয়
রাজাজির আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ঔপনিবেশিক প্রভাবের শেষ চিহ্ন’কে বিলুপ্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ : উপ-রাষ্ট্রপতি
প্রকাশিত:
23 FEB 2026 2:08PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
উপ-রাষ্ট্রপতি শ্রী সি পি রাধাকৃষ্ণান আজ রাষ্ট্রপতি ভবনে ‘রাজাজি উৎসব’-এ যোগ দেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সি. রাজাগোপালচারীর এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন।
অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি বলেন, দেশকে পুরোপুরি ঔপনিবেশিক প্রভাব মুক্ত করার লক্ষ্যে রাজাজির মূর্তির এই আবরণ উন্মোচন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, শুধুমাত্র এই একটি অনুষ্ঠান নয়, ঔপনিবেশিক প্রভাব থেকে দেশকে পুরোপুরি মুক্ত করার লক্ষ্যে প্রশাসন, আইন, শিক্ষা, সংস্কৃতি – সর্বক্ষেত্রেই সংস্কারের মাধ্যমে পরিবর্তন আনা হচ্ছে।
রাজভবন’কে লোকভবনে, পিএমও’কে সেবাতীর্থে রূপান্তর করা সহ একগুচ্ছ পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি। উপ-রাষ্ট্রপতি বলেন, এইসব পরিবর্তন শুধুমাত্র প্রতীকী নয়, এগুলি হ’ল – সরকারের সেবা ভাবনার মানসিকতার প্রতিফলন। এই ব্যাপারে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বেশ কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। রাজাজি উৎসব’কে দেশের এক মহান সন্তানের প্রতি যথার্থ শ্রদ্ধার্ঘ্য হিসেবে চিহ্নিত করেন তিনি।
উপ-রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, রাজাজির জীবন প্রজন্মের পর প্রজন্ম’কে প্রেরণা যুগিয়ে যাবে এবং তাঁদের মধ্যে দায়িত্ব ও কর্তব্যপরায়ণতার মানসিকতা গড়ে তুলবে।
SC/MP/SB
(রিলিজ আইডি: 2231761)
ভিজিটরের কাউন্টার : 5