প্রধানমন্ত্রীরদপ্তর
উত্তরপ্রদেশের মীরাটে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে তাঁর বক্তব্যের উল্লেখযোগ্য অংশ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
22 FEB 2026 7:28PM by PIB Kolkata
নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মীরাটে একাধিক উন্নয়নমূলক কাজের সূচনা অনুষ্ঠানে তাঁর বক্তব্যের মূল অংশগুলি সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
এক্স হ্যান্ডলে কয়েকটি পোস্টে শ্রী মোদী বলেছেন:
"বিজেপি উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে। সেইসঙ্গে নীতি এবং উদ্দেশ্যকেও অগ্রাধিকার দিয়েছে। এর একটি প্রধান উদাহরণ হ’ল - মীরাট মেট্রো, যার মাধ্যমে কৃষক থেকে শুরু করে কারিগর, সকলেই উপকৃত হবেন।"
http://pic.twitter.com/jAaOi2tQiL
"বিগত বছরগুলিতে আমাদের সরকার যে সব আন্তর্জাতিক চুক্তি করেছে, তাতে মীরাট সহ উত্তরপ্রদেশের এমএসএমই-গুলির উন্নয়নে নতুন গতি সঞ্চার হবে।"
http://pic.twitter.com/HfnpUBGSSO
"ভারতে অনুষ্ঠিত বিশ্বের বৃহত্তম এআই সম্মেলন দেশবাসীকে গর্বিত করেছে। কিন্তু, কংগ্রেস দল এই আন্তর্জাতিক অনুষ্ঠানটিকে যেভাবে নোংরা ও নগ্ন রাজনীতির মঞ্চে পরিণত করার চেষ্টা করেছে, তা লজ্জাজনক।"
http://pic.twitter.com/noZWw9RKlN
"আমি আপনাদের আশ্বস্ত করে বলছি যে, বিজেপির ডবল-ইঞ্জিন সরকার উত্তর প্রদেশকে দেশের বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার ক্ষেত্রে কোনও ত্রুটি রাখবে না। উত্তরপ্রদেশ উন্নত হলে, একমাত্র তখনই ভারতের উন্নত হবে।"
http://pic.twitter.com/s7CKqtmslG
"দেশে অত্যাধুনিক পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আজ একটি ঐতিহাসিক দিন। আমি দিল্লি-মীরাট নমো ভারত করিডর জাতির উদ্দেশে উৎসর্গ করতে পেরে গর্বিত।"
http://pic.twitter.com/GBpd2oRlyT
"আমাদের নাগরিকদের জন্য ভ্রমণকে আরও সহজলভ্য এবং সুবিধাজনক করে তুলতে আমরা পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। মীরাট মেট্রো নেটওয়ার্ক এখানকার মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে।"
http://pic.twitter.com/8S9KQpulml
"মীরাটে মেট্রোয় ভ্রমণকালে শিশুদের সঙ্গে আলাপচারিতার অভিজ্ঞতা আরও স্মরণীয় হয়ে রয়েছে।"
http://pic.twitter.com/zbsMcGa5LA
"উন্নয়ন প্রকল্পগুলি নিয়ে মীরাটের সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা আমাকে নতুন শক্তিতে ভরিয়ে দিয়েছে।"
http://pic.twitter.com/JLVACrV5zc
SC/MP/SB
(রিলিজ আইডি: 2231688)
ভিজিটরের কাউন্টার : 34
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam