প্রধানমন্ত্রীরদপ্তর
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কোয়ালকম-এর প্রেসিডেন্ট ও সিইও-র

প্রকাশিত: 20 FEB 2026 9:12PM by PIB Kolkata

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি ২০২৬

 

মার্কিন সংস্থা কোয়ালকম-এর প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় ক্রিস্টিয়ানো আর. আমন  আজ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। 

এক্স-এ এক পোস্টে শ্রী মোদী বলেছেন :

“কোয়ালকম-এর প্রেসিডেন্ট এবং সিইও মি. ক্রিস্টিয়ানো আর. আমন-এর সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। এআই এবং ভবিষ্যৎ প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবক এবং স্টার্টআপগুলির সঙ্গে কোয়ালকম কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে আমরা আলোচনা করেছি। সেমিকন্ডাক্টর এবং চিপ তৈরির ক্ষেত্রেও একসঙ্গে কাজ করার ব্যাপারে আমাদের মধ্যে কথা হয়েছে।

@Qualcomm 
@cristianoamon”

 

SC/MP/NS


(রিলিজ আইডি: 2231278) ভিজিটরের কাউন্টার : 2
এই রিলিজটি পড়তে পারেন: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu , Malayalam