প্রধানমন্ত্রীরদপ্তর
এআই এমপ্যাক্ট সামিটে সিইও-দের গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে বিশ্বব্যাপী অঙ্গীকারের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত:
19 FEB 2026 10:05PM by PIB Kolkata
নতুন দিল্লি, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই ইমপ্যাক্ট সামিটে সিইও-দের গোলটেবিল বৈঠকের ফলাফলকে স্বাগত জানিয়েছেন।
এক্স বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন;
“এআই ইমপ্যাক্ট সামিটে সিইও গোলটেবিল বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন জগতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ একত্রিত হয়েছিলেন। এই আলোচনা ছিল অন্তর্দৃষ্টিমূলক ও ভবিষ্যৎমুখী। দায়িত্বশীলতার সঙ্গে এআই-এর ব্যবহার, বিশ্বব্যাপী সহযোগিতা জোরদার করে তোলা এবং বিকাশের সুযোগ সুবিধা উন্মোচনের উপর বিশেষ জোর দেওয়া হয়।
মানব অগ্রগতি এবং সুস্থিত উন্নয়নের লক্ষ্যে এআই-কে ব্যবহারের অভিন্ন অঙ্গীকার দেখে খুব ভালো লেগেছে।”
SC/SD/SKD
(রিলিজ আইডি: 2230683)
ভিজিটরের কাউন্টার : 2