প্রধানমন্ত্রীরদপ্তর
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী দেখা করলেন প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে
প্রকাশিত:
18 FEB 2026 5:41PM by PIB Kolkata
নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রে প্লেনকোভিচ আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন।
প্রযুক্তি, উদ্ভাবন, জাহাজ নির্মাণ, নীল অর্থনীতির মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কে গতি কীভাবে আনা যায়, এবং আইএমইইসি করিডরের মাধ্যমে কীভাবে যোগাযোগ বৃদ্ধি করা যায়, সেই নিয়ে আলোচনা করেন দুই নেতা।
এক্স-এ এক পৃথক পোস্টে শ্রী মোদী বলেছেন :
“ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী শ্রী আন্দ্রে প্লেনকোভিচ-এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হল। প্রযুক্তি, উদ্ভাবন, জাহাজ নির্মাণ, নীল অর্থনীতির মতো ক্ষেত্রগুলিতে দ্বিপাক্ষিক সম্পর্কে গতি কীভাবে আনা যায়, এবং আইএমইইসি করিডরের মাধ্যমে কীভাবে যোগাযোগ বৃদ্ধি করা যায় সেই নিয়ে আমরা আলোচনা করলাম। কৃতজ্ঞতাও প্রকাশ করলাম ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তিতে তাঁর ব্যক্তিগতভাবে সমর্থনের জন্য, যা ভারতের পাশাপাশি ইউরোপের মানুষের জন্য অভূতপূর্ব অগ্রগতি আনবে।
@AndrejPlenkovic”
SC/AP/NS…
(রিলিজ আইডি: 2230190)
ভিজিটরের কাউন্টার : 3
এই রিলিজটি পড়তে পারেন:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Tamil
,
Telugu
,
Kannada
,
Malayalam